Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

যেভাবে ‘ভিনি যুদ্ধে’ জয়ী রিয়াল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ২০:৪৮
যেভাবে ‘ভিনি যুদ্ধে’ জয়ী রিয়াল

সংগৃহীত ছবি

বেশ কিছুদিন ধরে চলমান দলবদল নাটকের অবসান ঘটিয়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ জায়ান্টরা। নতুন চুক্তিতে ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকবেন তিনি। অর্থনৈতিক দাবিদাওয়া নিয়ে বিরোধের কারণে ভিনিসিয়ুসের রিয়াল অধ্যায় প্রায় শেষ হতে বসেছিল।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, দুই পক্ষের মধ্যে আলোচনা চলেছে প্রায় দেড় বছর। পুরো সময়জুড়েই ভিনিসিয়ুসের আর্থিক দাবিকে কেন্দ্র করে ছিল তীব্র উত্তেজনা।

২৬ বছর বয়সী ভিনিসিয়ুস এই চুক্তিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে দেখছিলেন। তিনি বছরে সর্বোচ্চ ৩ কোটি ইউরো বাৎসরিক বেতন চেয়েছিলেন। এর পাশাপাশি বিশাল অঙ্কের চুক্তি নবায়ন বোনাস এবং ইমেজ স্বত্বের ক্ষেত্রেও আরও সুবিধা দাবি করেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

তবে নিজেদের অবস্থানে অনড় ছিল রিয়াল। ড্রেসিংরুমে বেতন কাঠামো ভেঙে দিতে রাজি হয়নি তারা। শুরুতে ভিনিসিয়ুসকে বছরে ২ কোটি ২০ লাখ ইউরোর প্রস্তাব দিয়েছিল ক্লাবটি। সেই প্রস্তাব সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেন তিনি।

এরপরই আসে বড় চমক। শেষ কয়েক সপ্তাহে ভিনিসিয়ুসের জন্য গুরুতর প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হয় আর্সেনাল। দীর্ঘদিনের অচলাবস্থার সুযোগ নিয়ে লন্ডনের ক্লাবটি বিশাল আর্থিক প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। একপর্যায়ে ব্রাজিলিয়ান উইঙ্গারকে রাজিও করানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা।

তবে আগস্টের শুরুতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে পরিস্থিতি বদলে দেয় রিয়াল মাদ্রিদ। সংবাদমাধ্যমটির দাবি, ওই বৈঠকেই ভিনিসিয়ুসের দাবির কাছাকাছি নতুন প্রস্তাব দেয় স্প্যানিশ ক্লাবটি।

নতুন চুক্তির প্যাকেজের মূল্য ২ কোটি ২০ লাখ ইউরোর বেশি। এর সঙ্গে যোগ হয়েছে বড় অঙ্কের বিভিন্ন বোনাস ও পারফরম্যান্সভিত্তিক প্রণোদনা। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো চুক্তি নবায়ন বোনাস।

শেষ পর্যন্ত চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ না করার ব্যাপারে একমত হয়েছে দুই পক্ষ। এই নীরবতার চুক্তির মূল উদ্দেশ্য ড্রেসিংরুমের ভারসাম্য ধরে রাখা।

রিয়াল মাদ্রিদ চায় না ভিনিসিয়ুসের নতুন চুক্তি ভবিষ্যতে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম কিংবা দলের অন্য তারকারা চুক্তি নবায়নের সময় বেতনের নতুন মানদণ্ড হিসেবে ব্যবহার করুক। তাই ভিনিসিয়ুসের নতুন চুক্তির সুনির্দিষ্ট অঙ্ক গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষই।

ভিনিসিয়ুস জুনিয়ররিয়াল মাদ্রিদআর্সেনাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!