ভিনিসিয়ুসকে নিয়ে ভারতের বিপক্ষে ব্রাজিলের একাদশ

সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে একাদশ সাজাতে রাফিনিয়াকে পাচ্ছেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে মাঠ ছাড়ার পর আজ কলকাতায় তাকে বাইরে রেখেই দল সাজিয়েছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পেদ্রো।
কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ব্রাজিলের আক্রমণভাগে পেদ্রোর সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র ও এস্তেভাও। মাঝমাঠের দায়িত্ব সামলাবেন দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বন্তেম্পো।
রক্ষণে মাতেউজিনিও, মারকিনিওস, আর্তুর দিয়াস ও দগলাস সান্তোসকে রেখেছেন আনচেলত্তি। গোলবারের নিচে থাকছেন পেদ্রো মরিসকো।
ব্রাজিল একাদশ: পেদ্রো মরিসকো, মাতেউজিনিও, মারকিনিওস, আর্তুর দিয়াস, দগলাস সান্তোস, দানিলো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল বন্তেম্পো, এস্তেভাও, পেদ্রো, ভিনিসিয়ুস জুনিয়র।



