Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চুল টানার ঘটনার জন্য ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৭:৩০
চুল টানার ঘটনার জন্য ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

সংগৃহীত ছবি

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এমন আচরণের জন্য রিয়াল মাদ্রিদের সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে আসন্ন এল ক্লাসিকোয় তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসিয়ুস। কিন্তু ২০ মিনিটের বেশি খেলতে পারেননি তিনি। প্রতিপক্ষের নাথান সালিবার চুল টানার ঘটনায় ভিএআরের সহায়তায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

ঘটনাটি ঘটে রিয়ালের দ্বিতীয় গোল উদ্‌যাপনের মুহূর্তে। ভিনিসিয়ুসের গোলটি প্রথমে বৈধ বলে মনে হলেও পরে ভিডিও দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। গোলের আনন্দের বদলে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান তারকাকে। শেষ পর্যন্ত ১০ জন নিয়ে ম্যাচ শেষ করে রিয়াল।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আচরণের জন্য ক্ষমা চান ভিনিসিয়ুস, ‘দল ও সমর্থকদের কাছে দুঃখিত।’

এবার শাস্তির অপেক্ষায় থাকতে হবে এই ফরোয়ার্ডকে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের চুল টানার ঘটনাকে মাঠে সহিংস আচরণ হিসেবে বিবেচনা করা হয়। এ ঘটনায় ১৩০ নম্বর ধারা অনুযায়ী এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ভিনিসিয়ুস। তবে শাস্তির মেয়াদ নির্ভর করবে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

রিয়ালের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো। দুই বা তার বেশি ম্যাচের নিষেধাজ্ঞা পেলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়ুস। এর আগে লিগে সেভিয়া ও রেসিং সান্তান্দারের বিপক্ষেও ম্যাচ রয়েছে রিয়ালের। ফলে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে ক্লাবটিকে।

ভিনিসিয়ুস জুনিয়রচুল টানায় লাল কার্ডরিয়াল মাদ্রিদনাথান সালিবাএল ক্লাসিকো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি