Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

কার্লো আনচেলত্তি

ভিনিসিয়ুস এখন সেরা ছন্দে নেই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৩
ভিনিসিয়ুস এখন সেরা ছন্দে নেই

সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে সমালোচনার মধ্যে তার পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ বলেছেন, ভিনিসিয়ুস এখন নিজের সেরা ছন্দে না থাকলেও তার মান নিয়ে কোনো প্রশ্ন নেই।

অস্ট্রেলিয়া, ভারত ও সিঙ্গাপুরে ব্রাজিলের প্রীতি সফরের সময় টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুসের বর্তমান ফর্ম নিয়ে কথা বলেন আনচেলত্তি, ‘এই মুহূর্তে সে হয়তো নিজের সেরা অবস্থায় নেই। কিন্তু ভিনিসিয়ুসের মান নিয়ে কোনো প্রশ্নই নেই। উদাহরণ হিসেবে বিশ্বকাপে সে দারুণ খেলেছে। একজন খেলোয়াড় সব সময়ই নিজের সেরা অবস্থায় থাকতে পারে না।’

অভিজ্ঞ এই কোচ আরও বলেন, ‘সে অসাধারণ একজন খেলোয়াড় এবং বিশ্বের সেরাদের একজন। আমি নিশ্চিত, আগামী ম্যাচগুলোতে সে নিজের সেরা অবস্থায় ফিরবে। তার ওপর আমার পুরোপুরি আস্থা আছে।’

ব্রাজিলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। তার মতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো শুধু প্রস্তুতির জন্য নয় বরং নতুন খেলোয়াড় খুঁজে বের করারও গুরুত্বপূর্ণ সুযোগ, ‘এই ম্যাচগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এতে বিভিন্ন খেলোয়াড়কে দেখার সুযোগ হয়। যাদের আমি ভালোভাবে চিনি না তাদের দেখতে চাই। এতে আগামী আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য দল বাছাই করতে সুবিধা হবে।’

পাশাপাশি ব্রাজিলের নতুন প্রজন্মও তৈরি করতে চান আনচেলত্তি, ‘আমরা নতুন একটি প্রজন্মের খেলোয়াড় তৈরি করার কাজ করছি। বিশ্বকাপ থেকে পাওয়া শক্ত ভিত্তি আমাদের আছে। এখন ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি।’



ভিনিসিয়ুস জুনিয়রকার্লো আনচেলত্তিব্রাজিল জাতীয় ফুটবল দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: