লন্ডনের বিপণিবিতানে আলো জ্বলছে, তাকজুড়ে খাবারও আছে। কিন্তু বন্দর থেমে গেলে, বিদ্যুৎব্যবস্থা বড় ধাক্কা খেলে, সফটওয়্যার অচল হলে কিংবা যুদ্ধ ও জলবায়ু বিপর্যয়ে বিদেশ থেকে খাদ্য আসা বন্ধ হলে সেই তাক কত দিন ভরা থাকবে? ব্রিটেনের ১৮০ বিশেষজ্ঞের সতর্কবার্তা বলেছে, উত্তরটি স্বস্তির নয়। বড় ধরনের খাদ্যসংকট দেখা দিলে দেশটির মানুষকে খাওয়ানোর পর্যাপ্ত পরিকল্পনাই নেই।মঙ্গলবার (০৬ অক্টোবর) দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষাবিদ, কৃষক, স্থানীয় কাউন্সিলের নেতা ও খাদ্য সহায়তাকর্মীসহ ১৮০ জন বিশেষজ্ঞ...