Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

সস্তা চীনা পণ্যের ঢলে ভাসছে ব্রিটেন

  • শুল্কছাড়ের সুযোগে বাড়ছে আমদানি, উদ্বেগে দেশীয় ব্যবসায়ীরা
  • দুই বছরে আমদানিমূল্য ১৩০ কোটি থেকে ৫৩০ কোটি পাউন্ডে
  • শেইন, টেমু ও শপিফাইয়ের বিক্রেতাদের ব্যবসায় বড় উত্থান
  • ১৩৫ পাউন্ড পর্যন্ত পণ্যে আমদানি শুল্কছাড়ের সুবিধা
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২১:২৮
শেয়ার করুন:
সস্তা চীনা পণ্যের ঢলে ভাসছে ব্রিটেন

চীনা পণ্য

দোকানের তাক ছাড়িয়ে ব্রিটেনের বাজার এখন পৌঁছে গেছে ক্রেতার দোরগোড়ায়। কয়েকটি আঙুলের স্পর্শ। তারপর চীন থেকে সরাসরি বাড়িতে হাজির পোশাক, খেলনা কিংবা বৈদ্যুতিক সরঞ্জাম। দাম এতটাই কম যে প্রতিযোগিতায় হিমশিম খাচ্ছেন ব্রিটিশ ব্যবসায়ীরা। সস্তা পণ্যের এই স্রোতে গত দুই বছরে চার গুণ হয়েছে চীন থেকে আসা ছোট পার্সেলের আমদানিমূল্য। ক্রেতাদের কাছে স্বস্তির এই কেনাকাটাই নতুন উদ্বেগ তৈরি করেছে ব্রিটেনের খুচরা বাজারে।

রবিবার (২২ নভেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজস্ব ও শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে চীন থেকে স্বল্পমূল্যের পার্সেল আমদানির মূল্য ছিল ১৩০ কোটি পাউন্ড। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩০ কোটি পাউন্ডে।

তথ্য অধিকার আইনের আওতায় এসব পরিসংখ্যান সংগ্রহ করেছে সংবাদমাধ্যমটি। এক বছর আগেও আমদানিমূল্য ছিল প্রায় ৩০০ কোটি পাউন্ড।

এই উত্থানের পেছনে রয়েছে চীনা অনলাইন বিপণন প্রতিষ্ঠান শেইন, টেমু এবং শপিফাইয়ের মাধ্যমে পণ্য বিক্রি করা ব্যবসায়ীদের সম্প্রসারণ।

ব্রিটেনের প্রচলিত নিয়মে বিদেশ থেকে আসা ১৩৫ পাউন্ড বা তার কম মূল্যের অধিকাংশ পণ্য আমদানি শুল্ক থেকে অব্যাহতি পায়। তবে মূল্য সংযোজন করের নিয়ম আলাদা।

এই সুবিধা কাজে লাগিয়ে চীনের বিক্রেতারা সরাসরি ব্রিটিশ ক্রেতাদের কাছে স্বল্পমূল্যে পণ্য পাঠাতে পারছেন। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের দোকানভাড়া, কর্মীদের বেতনসহ বিভিন্ন পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে।

ব্রিটিশ খুচরা ব্যবসায়ীদের সংগঠনের নীতিবিষয়ক পরিচালক টম আয়রনসাইড সতর্ক করেছেন, শুল্ক সংস্কারে বিলম্ব যুক্তরাজ্যকে বিদেশি অনলাইন বিক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।

গত মে মাসে প্রাইমার্ক, নেক্সট ও মার্কস অ্যান্ড স্পেনসারসহ ১৬টি ব্রিটিশ প্রতিষ্ঠান অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রতিটি ছোট পার্সেলে ২ পাউন্ড ৬০ পেনি শুল্ক আরোপের দাবি জানায়।

ব্রিটিশ সরকার ইতিমধ্যে ১৩৫ পাউন্ডের শুল্কছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। নতুন ব্যবস্থা সর্বশেষ ২০২৮ সালের অক্টোবরের মধ্যে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন জুলাই থেকে ছোট পার্সেলে তিন ইউরো শুল্ক এবং নভেম্বর থেকে অতিরিক্ত দুই ইউরো মাশুল আরোপ করেছে। যুক্তরাষ্ট্রও গত বছর অনুরূপ শুল্কছাড় বাতিল করে।

চীন এসব পদক্ষেপের প্রভাব সতর্কভাবে বিবেচনার আহ্বান জানিয়েছে। বেইজিংয়ের দাবি, আন্তর্জাতিক অনলাইন বাণিজ্য ক্রেতাদের পছন্দের সুযোগ বাড়ায়।

সস্তা পণ্যে ব্রিটিশ ক্রেতারা লাভবান হলেও দেশীয় ব্যবসায়ীদের প্রতিযোগিতার চাপ বাড়ছে। শুল্ক সংস্কার কার্যকর হলে বদলাতে পারে এই বাজারের হিসাব। আপাতত চীন থেকে আসা ছোট ছোট পার্সেলই ব্রিটেনের খুচরা বাণিজ্যে বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে।

ব্রিটেনচীনা পণ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা