Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

রোহিঙ্গা গণহত্যায় দোষী মিয়ানমার, নিষেধাজ্ঞার খড়্গ ব্রিটেনের

  • পাঁচ সেনা কর্মকর্তার সম্পদ জব্দ ও ভ্রমণে নিষেধাজ্ঞা
  • বিমানজ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন আনার পরিকল্পনা
  • রোহিঙ্গাদের সহায়তা ও বিচারের জন্য ৮০ লাখ পাউন্ড বরাদ্দ
  • বাংলাদেশে আশ্রিত ১২ লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসনে নতুন আশা
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৯:০৫
শেয়ার করুন:
রোহিঙ্গা গণহত্যায় দোষী মিয়ানমার, নিষেধাজ্ঞার খড়্গ ব্রিটেনের

ছবি: রয়টার্স

বিচারের আশায় কেটে গেছে নয়টি বছর। ঘর নেই। দেশ নেই। স্বজন হারানোর ক্ষতও শুকায়নি। বাংলাদেশের শরণার্থী শিবিরে বেড়ে উঠেছে এমন এক প্রজন্ম, যারা জন্মভূমিকে চেনে শুধু বাবা-মায়ের মুখে শোনা গল্পে। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার ইতিহাসে নতুন অধ্যায়। রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত। ঐতিহাসিক এই রায়ের পর এবার দেশটির সামরিক নেতৃত্বের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ব্রিটেন। লক্ষ্য, রায়ের বাস্তবায়ন নিশ্চিত করা এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ নভেম্বর) ব্রিটিশ সরকার মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছেন চার মেজর জেনারেল ও এক ব্রিগেডিয়ার জেনারেল। তাঁদের সম্পদ জব্দ, ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা এবং কোম্পানির পরিচালক হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ দিন পার্লামেন্টে ঘোষণা করেছেন, মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে বিমানজ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধে নতুন আইন আনা হবে। বেসামরিক জনগণের ওপর বিমান হামলা বন্ধ করাই এর উদ্দেশ্য।

একই দিন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, রাখাইন রাজ্যে বিপন্ন রোহিঙ্গাসহ প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড মানবিক সহায়তা দেওয়া হবে। নির্যাতনের শিকার ব্যক্তিদের বিচারপ্রাপ্তি ও প্রমাণ সংরক্ষণে বরাদ্দ থাকবে আরও সর্বোচ্চ ৩০ লাখ পাউন্ড।

মিলিব্যান্ড বলেছেন, ‘রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের ঘটনা জবাবদিহি ছাড়া থাকতে পারে না।’

আরও পড়ুন

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়, কী প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র-ইউরোপের

২০ নভেম্বর ২০২৬

তার আরও বক্তব্য, আন্তর্জাতিক বিচার আদালতের রায় যাতে কার্যকর পদক্ষেপ এবং নতুন আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে, সে জন্য মিত্রদেশগুলোর সঙ্গে কাজ করবে লন্ডন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত রায় দেয়, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।

রায়ে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও গ্রাম ধ্বংসের ঘটনাগুলোকে গণহত্যার প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়। মিয়ানমারকে অপরাধীদের তদন্ত ও বিচার, ক্ষতিপূরণ এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। ২০২০ সালে গণহত্যা প্রতিরোধে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে এসেছে চূড়ান্ত রায়।

তবে মিয়ানমার সরকার রায়টিকে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে।

২০১৭ সালের সামরিক অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। নতুন বাস্তুচ্যুত মানুষের আগমনসহ বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে।

বাংলাদেশ সরকার এই রায়কে স্বাগত জানিয়েছে। নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা।

এদিকে ব্রিটেনসহ ১৪টি দেশ যৌথ বিবৃতিতে মিয়ানমারকে রায় পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও বিষয়টি তোলার উদ্যোগ নিয়েছে লন্ডন।

হেগের আদালতে রোহিঙ্গাদের প্রতি সংঘটিত গণহত্যার বিচারিক স্বীকৃতি মিলেছে। কিন্তু কক্সবাজারের শিবিরে অপেক্ষারত মানুষের জীবন এখনো বদলায়নি। রায়ের কাগজে স্বদেশে ফেরার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই অধিকার বাস্তবে ফিরিয়ে দেওয়াই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বড় পরীক্ষা।

ব্রিটেননিষেধাজ্ঞারোহিঙ্গা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস