Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

সাইবার হামলা থেকে যুদ্ধ

বিপদ ঘনাচ্ছে, প্রস্তুতি নেই ব্রিটেনের

  • বছরে ৯০ হাজারের বেশি সাইবার হামলার চেষ্টা
  • খাদ্য ও ওষুধের সরবরাহ নিয়ে উদ্বেগ
  • রাশিয়া, চীন ও ইরানের হুমকির আশঙ্কা
  • জরুরি প্রস্তুতিতে নতুন মন্ত্রী নিয়োগের সুপারিশ
লন্ডন প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২১:০২
শেয়ার করুন:
বিপদ ঘনাচ্ছে, প্রস্তুতি নেই ব্রিটেনের

তদন্ত রিপোর্ট বলছে ভয়াবহ সংকট মোকাবিলায় ব্রিটেন গুরুতরভাবে অপ্রস্তুত

হঠাৎ অন্ধকারে ডুবে গেল শহর। ফোনে যোগাযোগ নেই। বন্ধ রেললাইন। দোকানে খাবারের তাক ফাঁকা। একটি অদৃশ্য সাইবার হামলা থেকে একের পর এক বিপর্যয়। এটি কোনো ঘটে যাওয়া ঘটনার বিবরণ নয়। ব্রিটেনের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আইনপ্রণেতাদের সতর্কবার্তা। যুদ্ধ, নাশকতা, দুর্যোগ আর প্রযুক্তিগত আঘাত একসঙ্গে এলে দেশটি কতটা টিকতে পারবে? উত্তর আশাব্যঞ্জক নয়। হাউজ অব লর্ডসের তদন্ত বলেছে, ভয়াবহ সংকট মোকাবিলায় ব্রিটেন ‘গুরুতরভাবে অপ্রস্তুত’।

সোমবার (১৬ নভেম্বর) দ্য গার্ডিয়ান, স্কাই নিউজ ও দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের জাতীয় দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটি ৯ মাস তদন্তের পর ১০২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে। নাম ‘আমরা কি প্রস্তুত? সংকট মোকাবিলার সংস্কৃতি গড়ে তোলা’। সরকারের বিদ্যমান পরিকল্পনাকে পুরনো ও বিচ্ছিন্ন বলেছে কমিটি।

কমিটির সভাপতি ব্যারনেস জিন কুসিনস সতর্ক করেছেন, ‘একটি সাইবার হামলা দ্রুত বিদ্যুৎ বিভ্রাটে, সেখান থেকে পরিবহন বন্ধে, তারপর দোকানের খাদ্যশূন্য তাকে রূপ নিতে পারে।’ তার বক্তব্য, বিপদের মুখে সরকারের মধ্যে আত্মতুষ্টি দেখা যাচ্ছে। জনগণকে ঝুঁকি জানাতে সংকোচ না করারও আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, চীন ও ইরানের দিক থেকে সাইবার হামলা, পরোক্ষ সহিংসতা এবং সমুদ্রতলের যোগাযোগ তার ও জ্বালানি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষাব্যবস্থায় বছরে ৯০ হাজারের বেশি সাইবার হামলার চেষ্টা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এসব ঝুঁকি আরও জটিল করছে। বন্যা, চরম আবহাওয়া বা মহামারী পরিস্থিতিকে আরও ভয়াবহ করতে পারে।

উদ্বেগ সবচেয়ে বেশি নিত্যপ্রয়োজনীয় সরবরাহ নিয়ে। প্রতিবেদনের হিসাবে, পেনিসিলিনজাত জীবাণুনাশক ওষুধের গুরুত্বপূর্ণ উপাদানের ৮০ শতাংশ চীন থেকে আমদানি করে ব্রিটেন। দেশে এ ধরনের ওষুধ উৎপাদনের শেষ কারখানাটিও বন্ধ হয়েছে ২০২৫ সালে। অন্যদিকে মাত্র ৯টি খুচরা বিক্রেতা নিয়ন্ত্রণ করে প্রায় সাড়ে ৯৪ শতাংশ সুপার মার্কেটের খাদ্যবিক্রি। কয়েকটি সরবরাহকেন্দ্র অচল হলে তার প্রভাব ছড়িয়ে পড়তে পারে দেশ জুড়ে।

প্রতিবেদনের আরেকটি উদ্বেগ সমুদ্রতলের যোগাযোগব্যবস্থা। গুরুত্বপূর্ণ তার মেরামতের জন্য একটি বড় ব্রিটিশ টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের হাতে মাত্র দুটি জাহাজ ব্যবহারের সুযোগ আছে। একটি সাধারণত পাওয়া যায় না, অন্যটি ৩৫ বছরের পুরনো। ফলে বড় ধরনের নাশকতায় যোগাযোগ পুনরুদ্ধার কঠিন হতে পারে।

সংকট মোকাবিলায় আগামী ছয় মাসের মধ্যে একক জাতীয় কৌশল এবং এ বিষয়ে নিবেদিত একজন মন্ত্রীর পদ চেয়েছে কমিটি। নিয়মিত মহড়া, জরুরি যোগাযোগের বিকল্প ব্যবস্থা, ঘরে ঘরে প্রস্তুতির নির্দেশিকা এবং প্রচলিত স্থলভিত্তিক টেলিভিশন সম্প্রচার বন্ধের পরিকল্পনা বাতিলের সুপারিশও এসেছে। জরুরি তথ্য ছড়িয়ে দিতে স্থানীয় প্রশাসন, ব্যবসাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকেও প্রস্তুতির অংশ করতে বলেছে কমিটি।

সরকার অবশ্য নিষ্ক্রিয়তার অভিযোগ মানেনি। মন্ত্রিপরিষদ দপ্তরের মুখপাত্র বলেছেন, সুপারিশ পর্যালোচনা করা হবে। এরই মধ্যে পরিবারগুলোর জন্য ‘প্রস্তুত থাকুন’ প্রচার শুরু হয়েছে। মহামারী নিরাপত্তায় ১০০ কোটি পাউন্ডের বেশি বিনিয়োগ এবং আগামী বছর বড় প্রতিরক্ষা মহড়ার পরিকল্পনাও রয়েছে।

সাইবার হামলাব্রিটেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন