Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ট্রাম্প-পুতিনের যুগেই ইউরোপে ফেরার তাগিদ ব্রিটেনের?

  • আমেরিকা-রাশিয়ার ঘনিষ্ঠতায় ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
  • ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে প্রত্যাবর্তন রাশিয়ার স্বার্থবিরোধী, দাবি বিশ্লেষকের
  • মার্কিন নিরাপত্তা সহায়তায় আস্থা কমছে ব্রিটিশদের
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৭:৫৮
শেয়ার করুন:
ট্রাম্প-পুতিনের যুগেই ইউরোপে ফেরার তাগিদ ব্রিটেনের?

গ্রাফিকস: আগামীর সময়

চীনের শেনঝেনে এক টেবিলে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। তিন পরাশক্তির নেতার করমর্দন আর হাসিমুখের ছবি ঘুরছে বিশ্বজুড়ে। অথচ সেই দৃশ্যই অস্বস্তি বাড়িয়েছে ইউরোপে। বিশেষ করে ব্রিটেনে। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ থেকে আন্তর্জাতিক নিরাপত্তা, সবকিছুতেই ওয়াশিংটন ও মস্কোর নতুন বোঝাপড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ব্রেক্সিটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ইউরোপীয় ইউনিয়নে ফেরার দাবি সামনে এনেছেন ব্রিটিশ রাজনৈতিক বিশ্লেষকেরা। অর্থনৈতিক লাভের পাশাপাশি এবার গুরুত্ব পাচ্ছে জাতীয় নিরাপত্তা। ট্রাম্প-পুতিনের যুগে ইউরোপের সঙ্গে ঐক্যই ব্রিটেনের নিরাপত্তার অন্যতম ভিত্তি হয়ে উঠতে পারে বলে মনে করছেন তারা।

শুক্রবার (২০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টে প্রকাশিত মতামত নিবন্ধে লেখক বেন জুডা বলেছেন, চীনে ট্রাম্প, পুতিন ও শির ঐতিহাসিক বৈঠক ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে ফেরার পক্ষে নতুন ভূরাজনৈতিক যুক্তি তৈরি করেছে।

তার মতে, শেনঝেনের দৃশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের কথা মনে করিয়ে দেয়। সে সময় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের নেতারা যুদ্ধোত্তর বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন।

জুডার আশঙ্কা, ট্রাম্প এখন ইউরোপের প্রচলিত মিত্রতার চেয়ে রাশিয়া ও চীনের সঙ্গে সরাসরি সমঝোতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এতে ইউরোপের স্বার্থ উপেক্ষিত হওয়ার ঝুঁকি রয়েছে।

জুডার মতে, ইউরোপে বিভাজন রাশিয়ার কৌশলগত স্বার্থের অনুকূল। ব্রেক্সিট সেই বিভাজনকে আরও গভীর করেছে। ফলে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে প্রত্যাবর্তন মস্কোর জন্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করবে।

তিনি মনে করেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহায়তা করতে হলে ইউরোপকে অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হতে হবে। সেই সক্ষমতা তৈরিতে ইউরোপীয় ইউনিয়নের সম্মিলিত শক্তি গুরুত্বপূর্ণ।

শেনঝেনের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার নিয়েও আপত্তি জানিয়েছেন তিন নেতা। ২০২৩ সালে ইউক্রেনের শিশুদের বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালতটি। অভিযোগ অস্বীকার করে মস্কো।

জুডার আশঙ্কা, আদালতটির বিরুদ্ধে তিন পরাশক্তির সমন্বিত অবস্থান পুতিনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কমাতে পারে। ইউক্রেনের ওপর রাজনৈতিক চাপও বাড়তে পারে।

নিরাপত্তা নিয়ে ব্রিটিশদের মনোভাবেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে৷ গত সেপ্টেম্বরে ইউগভের জরিপে মাত্র ৩৫ শতাংশ উত্তরদাতা বিশ্বাস প্রকাশ করেছেন, ব্রিটেন সরাসরি আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র সহায়তায় এগিয়ে আসবে। বিপরীতে ইউরোপীয় মিত্রদের সহায়তার বিষয়ে আস্থা জানিয়েছেন ৭২ শতাংশ।

এই পরিসংখ্যান তুলে ধরে জুডা বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর পুরোনো নির্ভরতার পরিবর্তে ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

এদিকে, শুক্রবার ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে নতুন গবেষণার তথ্য তুলে ধরা হয়। প্রোডাক্টিভিটি ইনস্টিটিউটের হিসাবে, ইউরোপীয় ইউনিয়নে পূর্ণ সদস্যপদ ফিরে পেলে দীর্ঘমেয়াদে ব্রিটেনের অর্থনৈতিক আয় বাড়তে পারে ৩ দশমিক ৭ শতাংশ। অর্থমূল্যে বছরে প্রায় ১১ হাজার ২০০ কোটি পাউন্ড।

অন্যদিকে সুইজারল্যান্ডের মতো সীমিত সম্পর্কের ব্যবস্থায় সম্ভাব্য লাভ ১ দশমিক ৭৯ শতাংশ, প্রায় ৫ হাজার ৪০০ কোটি পাউন্ড।

এ দিন ব্রাসেলসে খাদ্যবাণিজ্য, তরুণদের যাতায়াত ও কার্বন নিঃসরণ নিয়ে তিন বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের দাবি, এতে ২০৪০ সাল নাগাদ বছরে ১ হাজার ৭০০ কোটি পাউন্ড অর্থনৈতিক সুবিধা আসতে পারে।

তবে পূর্ণ সদস্যপদে ফেরার সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যৎ সম্পর্কের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলবে।

২০১৬ সালের গণভোটের পর ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ে ব্রিটেন। এক দশক পর সেই সিদ্ধান্তের অর্থনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে।

শেনঝেনে ট্রাম্প-পুতিনের নতুন কূটনৈতিক সমীকরণ আর ব্রাসেলসে ব্রিটেন-ইউরোপের পুনর্মিলন একই সময়ে ঘটেছে। বিশ্বরাজনীতিতে পরিবর্তিত শক্তির ভারসাম্য এখন ব্রিটেনের সামনে পুরোনো সিদ্ধান্ত নতুন করে পর্যালোচনার বাস্তবতা তুলে ধরছে। অর্থনীতির হিসাবের পাশাপাশি নিরাপত্তার প্রয়োজনও ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।

ব্রিটেনট্রাম্পপুতিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র