Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ব্রেক্সিট ব্যর্থ , ইউরোপের হাত ধরে এগোতে চায় ব্রিটেন

  • শুক্রবার ব্রাসেলসে ব্রিটেন-ইউরোপীয় ইউনিয়ন সম্মেলন
  • নতুন চুক্তিতে অর্থনীতি বাড়তে পারে এক হাজার ৭০০ কোটি পাউন্ড
  • খাদ্যের দাম কমানো ও তরুণদের চলাচল সহজ করার উদ্যোগ
  • ইউরোপীয় ইউনিয়নে ফেরার প্রশ্নে নীরব পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২০:৫৭
শেয়ার করুন:
ব্রেক্সিট ব্যর্থ , ইউরোপের হাত ধরে এগোতে চায় ব্রিটেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

একটি ভোটে ভেঙেছিল চার দশকের বেশি সময়ের সম্পর্ক। প্রতিশ্রুতি ছিল স্বাধীনতা, সমৃদ্ধি আর নিজেদের ভাগ্য নিজেরা গড়ার। কিন্তু দশ বছর পর সেই বিচ্ছেদের হিসাব মেলাতে গিয়ে উঠে আসছে ক্ষতির গল্প। ইউরোপ ছেড়ে ব্রিটেন কী পেল? আর কী হারাল? সেই অস্বস্তিকর প্রশ্নের উত্তর এবার প্রকাশ্যে দিতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তার বক্তব্য, ব্রেক্সিট কার্যকর হয়নি। বরং লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি। তাই বিচ্ছেদের দেয়াল সরিয়ে ইউরোপের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে লর্ড মেয়রের নৈশভোজে এ দিন সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বার্নহ্যাম। সেখানে ব্রেক্সিটের ব্যর্থতা স্বীকার করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা তুলে ধরবেন তিনি।

রূপকথার ‘সম্রাটের নতুন পোশাক’-এর উদাহরণ টেনে বার্নহ্যাম বলবেন, সবাই সত্য জানলেও কেউ স্বীকার করতে চান না। তাঁর ভাষায়, ‘আমাদের ওপর চাপিয়ে দেওয়া ব্রেক্সিট কাজ করেনি। আমরা যা পেয়েছি, হারিয়েছি তার চেয়ে বেশি।’

সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সমালোচনা করে তিনি বলছেন, ইউরোপ থেকে বিচ্ছেদের সময় জনগণকে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হয়নি। উল্টো ব্যবসা-বাণিজ্যে নতুন বাধা তৈরি হয়েছে।

আগামী শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বার্নহ্যাম। খাদ্য ও কৃষিপণ্য বাণিজ্য, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ এবং তরুণদের পারস্পরিক বসবাস ও কাজের সুযোগ নিয়ে চুক্তি করতে চান তিনি।

সরকারের হিসাবে, এসব সমঝোতা ব্রিটেনের মোট দেশজ উৎপাদন শূন্য দশমিক চার শতাংশ, অর্থাৎ প্রায় এক হাজার ৭০০ কোটি পাউন্ড বাড়াতে পারে।

নতুন চুক্তির জন্য তিন শর্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। লেবার পার্টির নির্বাচনী অঙ্গীকার মানতে হবে। আগের ব্রেক্সিট চুক্তির উন্নতি করতে হবে। সাধারণ মানুষের জীবনে বাস্তব সুবিধা নিশ্চিত করতে হবে।

তবে এখনই ইউরোপীয় ইউনিয়নের একক বাজার কিংবা শুল্ক ইউনিয়নে ফিরছে না ব্রিটেন। অবাধ চলাচল পুনর্বহালের পরিকল্পনাও নেই।

এদিকে সোমবার স্কাই নিউজকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, বর্তমান ব্রেক্সিট চুক্তিকে ভালো মনে করেন এমন মানুষ কার্যত নেই। তার দাবি, সাতটি প্রতিষ্ঠানের একটি ইউরোপে রপ্তানি বন্ধ করেছে। খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি কমেছে এক-পঞ্চমাংশ। তবে ব্রিটেনের আবার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া উচিত কি না, সে বিষয়ে নিজের অবস্থান জানাননি তিনি।

২০১৬ সালে গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে ২০২০ সালের জানুয়ারিতে। পরের বছর কার্যকর হয় নতুন বাণিজ্যব্যবস্থা। সরকারি অর্থনৈতিক পূর্বাভাস সংস্থার ধারণা, এর ফলে দীর্ঘ মেয়াদে উৎপাদনশীলতা চার শতাংশ কম হতে পারে।

তবে রক্ষণশীলরা বার্নহ্যামের উদ্যোগের বিরোধিতা করছে। বরিস জনসনের দাবি, আবার গণভোট হলেও ব্রেক্সিটের পক্ষেই রায় দেবেন মানুষ।

এক দশক আগে স্বাধীনতার স্বপ্নে ইউরোপ থেকে মুখ ফিরিয়েছিল ব্রিটেন। আজ অর্থনীতির বাস্তবতায় সেই ইউরোপের দিকেই হাত বাড়াচ্ছে। কিন্তু ভেঙে ফেলা সেতু কি এত সহজে জোড়া লাগে? আর নতুন সম্পর্ক গড়তে গিয়ে ব্রিটেনকে কতটা ছাড় দিতে হবে?

ব্রেক্সিটব্রিটেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন