Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

মহাকাশে শত্রুর মোকাবিলায় ১১ দেশের জোটে ব্রিটেন

  • মহাকাশে সামরিক সক্ষমতা বাড়াতে ১১ দেশের নতুন উদ্যোগ
  • শত্রুর হামলায় উপগ্রহ বিকল হলে দ্রুত বিকল্প উৎক্ষেপণের পরিকল্পনা
  • যোগাযোগ, গোয়েন্দা নজরদারি ও ক্ষেপণাস্ত্র সতর্কতায় বিশেষ গুরুত্ব
  • মহাকাশ নিরাপত্তা ও প্রযুক্তিতে ব্রিটেনের ৭৮০ কোটি পাউন্ডের বেশি বিনিয়োগ পরিকল্পনা
  • রাশিয়াসহ বৈরী রাষ্ট্রের মহাকাশ হুমকি মোকাবিলায় এই প্রস্তুতি
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২১:০৪
শেয়ার করুন:
মহাকাশে শত্রুর মোকাবিলায় ১১ দেশের জোটে ব্রিটেন

যুদ্ধের ময়দান এখন আর শুধু স্থল, জল কিংবা আকাশে সীমাবদ্ধ নেই। পৃথিবীর শত শত কিলোমিটার ওপরেও তৈরি হচ্ছে নতুন প্রতিরক্ষাব্যূহ। সেখানে অস্ত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কৃত্রিম উপগ্রহ। একটির যোগাযোগ বিচ্ছিন্ন হলে অচল হয়ে পড়তে পারে সামরিক নজরদারি, নৌপথের দিকনির্দেশনা কিংবা আগাম ক্ষেপণাস্ত্র সতর্কতা। সেই বিপদ মোকাবিলায় এবার মহাকাশে নতুন নিরাপত্তাবলয় গড়ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ব্রিটেনসহ ১১ দেশের উদ্যোগে তৈরি হবে দ্রুত উপগ্রহ উৎক্ষেপণের আন্তর্জাতিক ব্যবস্থা। লক্ষ্য, সংঘাতের সময় মহাকাশে প্রতিপক্ষের আঘাত সামলেও সামরিক কার্যক্রম সচল রাখা।

রবিবার (২২ নভেম্বর) ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘স্টারলিফট’ নামের বহুজাতিক উদ্যোগে যোগ দিয়েছে ব্রিটেন। ন্যাটোর আরও নয় সদস্যদেশ এবং দক্ষিণ কোরিয়া এতে অংশ নিচ্ছে।

দেশগুলো হলো বেলজিয়াম, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, তুরস্ক, ব্রিটেন ও দক্ষিণ কোরিয়া।

গত ২৯ অক্টোবর ব্রাসেলসে চুক্তি স্বাক্ষরিত হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের ইজমিরে ন্যাটোর সম্মেলনে উদ্যোগটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

কীভাবে কাজ করবে স্টারলিফট


এই উদ্যোগে বিভিন্ন দেশের মহাকাশ উৎক্ষেপণকেন্দ্র এবং বেসরকারি রকেট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা একত্র করা হবে।

জরুরি পরিস্থিতিতে কোনো উপগ্রহ বিকল বা ধ্বংস হলে স্বল্প সময়ের মধ্যে বিকল্প উপগ্রহ পাঠানোর ব্যবস্থা গড়ে তোলাই প্রধান উদ্দেশ্য।

চারটি প্রকল্পে উৎক্ষেপণসেবা সমন্বয়, জরুরি উৎক্ষেপণের পরীক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করা হবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, ‘বৈরী রাষ্ট্রগুলো মহাকাশ থেকেও আমাদের হুমকি দিচ্ছে। এই নতুন সংঘাতক্ষেত্রে মিত্রদের সঙ্গে সম্মিলিত সক্ষমতা বাড়াতে হবে।’

তার মতে, উপগ্রহ ছাড়া আধুনিক সামরিক অভিযান, যোগাযোগ ও দৈনন্দিন জীবন প্রায় অচল।

মহাকাশে ব্রিটেনের বড় বিনিয়োগ

ব্রিটিশ মহাকাশমন্ত্রী লিজ লয়েড জানিয়েছেন, নৌচলাচল, আর্থিক লেনদেন ও আবহাওয়ার পূর্বাভাসেও উপগ্রহ অপরিহার্য। তাই এসব ব্যবস্থা সুরক্ষিত রাখা জাতীয় নিরাপত্তার অংশ।

ব্রিটেনের নতুন মহাকাশ কৌশলে নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ৭৮০ কোটি পাউন্ডের বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে পুরো অর্থ স্টারলিফটের জন্য বরাদ্দ নয়।

স্কটল্যান্ডের শেটল্যান্ড দ্বীপপুঞ্জে স্যাক্সাভর্ড মহাকাশ উৎক্ষেপণকেন্দ্র উন্নয়নেও তিন কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। কেন্দ্রটি বছরে সর্বোচ্চ ৩০টি উৎক্ষেপণের অনুমোদন পেয়েছে।

সম্প্রতি ‘টাইটানিয়া’ নামের সামরিক উপগ্রহও উৎক্ষেপণ করেছে ব্রিটেন।

২০১৯ সালে মহাকাশকে সামরিক কার্যক্রমের পৃথক ক্ষেত্র হিসেবে স্বীকৃতি দেয় ন্যাটো। ২০২৪ সালে স্টারলিফট পরিকল্পনার কাজ শুরু হয়।

বিশ্বের নিরাপত্তা এখন ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা উপগ্রহগুলোর ওপর। যুদ্ধের প্রস্তুতি তাই আর সীমান্তে থেমে নেই। মহাকাশেও তৈরি হচ্ছে নতুন প্রতিরক্ষাবলয়। অদৃশ্য সেই প্রতিযোগিতায় প্রযুক্তিগত সক্ষমতাই হয়ে উঠছে রাষ্ট্রগুলোর নিরাপত্তার অন্যতম প্রধান ভরসা।

ব্রিটেনস্টারলিফট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা