Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইউক্রেনযুদ্ধ বন্ধে ইউরোপের পরমাণু ঢাল সরাতে চান পুতিন

  • পূর্ব ইউরোপ থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের শর্ত
  • ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ বাতিলের দাবি
  • রাশিয়ার শর্ত প্রত্যাখ্যান ব্রিটেন ও ফিনল্যান্ডের
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৭:৩৭
শেয়ার করুন:
ইউক্রেনযুদ্ধ বন্ধে ইউরোপের পরমাণু ঢাল সরাতে চান পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সমুদ্রের গভীরে নিঃশব্দে ঘুরে বেড়ায় পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ। দৃশ্যমান নয় তাদের অবস্থান। কিন্তু সেই অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে ইউরোপের বহু দেশের নিরাপত্তা। ছয় দশকের বেশি সময় ধরে ব্রিটেনের পারমাণবিক অস্ত্র পশ্চিমা মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি বহন করছে। এবার সেই সুরক্ষাবলয় সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিনিময়ে ইউক্রেনযুদ্ধ বন্ধের সম্ভাবনা। প্রশ্ন উঠেছে, শান্তির নামে কি ইউরোপের নিরাপত্তার মানচিত্রই বদলে দিতে চাইছে মস্কো?

শনিবার (১৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়ার দেওয়া শর্তের মধ্যে রয়েছে ব্রিটেনের পারমাণবিক অস্ত্র দিয়ে ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা বন্ধ করা। ফ্রান্সের ক্ষেত্রেও একই দাবি জানিয়েছে মস্কো। গত ১০ নভেম্বর তৈরি রুশ আলোচকদের নথিতে এসব শর্ত উল্লেখ রয়েছে। তবে এটি প্রাথমিক আলোচনার প্রস্তাব। কোনো চূড়ান্ত শান্তিচুক্তি নয়।

রাশিয়ার দাবি, পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চল থেকে ন্যাটো বাহিনী সরাতে হবে। সামরিক জোটটিকে ফিরে যেতে হবে ১৯৯৭ সালের অবস্থানে। ফিনল্যান্ডের সদস্যপদ বাতিল করতে হবে। ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনও বন্ধ রাখতে হবে।

এখানেই শেষ নয়। ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ সম্পূর্ণ বন্ধের শর্তও দিয়েছে মস্কো। দেশটি ন্যাটোতে যোগ দিতে পারবে না। যুদ্ধের পর রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ড মস্কোর নিয়ন্ত্রণেই রাখতে চায় ক্রেমলিন।

বিনিময়ে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানে আপত্তি না-ও জানাতে পারে রাশিয়া। তবে ইউরোপীয় জোটটির যৌথ প্রতিরক্ষাব্যবস্থায় অংশ নিতে পারবে না কিয়েভ।

ব্রিটেনের বর্তমান পারমাণবিক প্রতিরক্ষাব্যবস্থা ট্রাইডেন্ট নামে পরিচিত। ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা রয়েছে এতে। ১৯৬২ সাল থেকে ন্যাটোর সম্মিলিত নিরাপত্তায় নিজস্ব পারমাণবিক শক্তি যুক্ত রেখেছে ব্রিটেন। তবে অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

এই বিরোধ নতুন নয়। ২০২১ সালের শেষ দিকে ন্যাটোর সম্প্রসারণ বন্ধের দাবি জানিয়েছিল মস্কো। পরের বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

নতুন দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ব্রিটেন। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, ‘ইউরোপের নিরাপত্তাব্যবস্থা আলোচনার বিষয় নয়। ইউরোপ নিজের নিরাপত্তার সিদ্ধান্ত নিজেই নেবে।’

ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হ্যাকানেনও ন্যাটো সদস্যপদ নিয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাঁর ভাষায়, ‘এমন বিষয় নিয়ে দরকষাকষির প্রশ্নই ওঠে না।’

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শান্তি আলোচনা এগিয়ে নিচ্ছেন। ইউক্রেনের ভূখণ্ড ও ন্যাটো সদস্যপদ নিয়ে এখনো গভীর মতবিরোধ রয়েছে।

ব্রিটেনইউক্রেনযুদ্ধন্যাটো বাহিনীপুতিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়