Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ব্রিটেনে মার্কিন ঘাঁটির আকাশে রহস্যময় ড্রোন

  • ইরান-সংশ্লিষ্ট হুমকির আশঙ্কায় আগেই সরানো হয়েছে বিমান, এবার লেকেনহিথ ঘাঁটিতে সতর্কতা
  • সেনাদের নিরাপদ কক্ষে আশ্রয় নেওয়ার নির্দেশ
  • হতাহত বা ক্ষয়ক্ষতি নেই, ঘটনার উৎস অনুসন্ধান চলছে
লন্ডন প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২১:২৮
শেয়ার করুন:
ব্রিটেনে মার্কিন ঘাঁটির আকাশে রহস্যময় ড্রোন

ছবি: রয়টার্স

আকাশে কী উড়ছিল, তা তখনো নিশ্চিত নয়। কিন্তু সতর্কসংকেত বেজে উঠতেই বদলে গেল একটি সামরিক ঘাঁটির চেনা দৃশ্য। কর্মীদের নির্দেশ দেওয়া হলো নিরাপদ কক্ষে আশ্রয় নিতে। ব্রিটেনের মাটিতে মার্কিন যুদ্ধবিমানের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে সন্দেহজনক ড্রোন তৎপরতার খবর নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বিশেষত এমন এক সময়ে, যখন ইরানকে ঘিরে হুমকির আশঙ্কায় অন্য ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন বিমান।

শুক্রবার (১৩ নভেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বিষয়টি উঠে আসে। একই দিন স্কাই নিউজ ও রয়টার্স জানায়, ইংল্যান্ডের সাফোক কাউন্টির লেকেনহিথ বিমানঘাঁটির আকাশে অনুমোদনহীন ড্রোন তৎপরতার আশঙ্কায় ব্যবস্থা নেয় মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা দল।

স্কাই নিউজের হাতে আসা সতর্কবার্তায় ঘাঁটির কর্মীদের নিকটতম নিরাপদ কক্ষে অবস্থান করতে বলা হয়। বার্তাটিতে স্পষ্ট করা হয়েছিল, এটি মহড়ার নির্দেশ নয়। ঘাঁটিতে সতর্কসংকেতও শোনা যায়।

মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র বলেছেন, ‘সন্দেহজনক অনুমোদনহীন ড্রোন তৎপরতার খবরে নিরাপত্তাকর্মীরা ব্যবস্থা নিয়েছেন। কোনো কর্মী, বিমান কিংবা অবকাঠামোর ক্ষতি হয়নি।’

তাঁর ভাষায়, মার্কিন সেনা, ব্রিটিশ নাগরিক, কর্মী ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশ একসঙ্গে কাজ করছে। সন্দেহজনক কিছু দেখলে স্থানীয় কর্তৃপক্ষকে জানানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা নির্ধারণে তদন্ত চলছে। স্থানীয় সংসদ সদস্য নিক টিমোথিও বলেছেন, সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই।

ঘাঁটিটির গুরুত্ব কম নয়। প্রায় সাত হাজার সক্রিয় মার্কিন সেনা সেখানে দায়িত্ব পালন করেন। ইউরোপে মার্কিন যুদ্ধবিমান পরিচালনার অন্যতম বৃহৎ কেন্দ্র এটি। গত সেপ্টেম্বর থেকে সেখানে দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তাসতর্কতা বহাল রয়েছে।

ঘটনার পটভূমি আরও উদ্বেগজনক। চলতি সপ্তাহে কাছের মিলডেনহল ঘাঁটি থেকে অন্তত এক ডজন মার্কিন বিমান সরানো হয়েছে। কয়েকটি গেছে জার্মানিতে। প্রতিবেদনে এ সিদ্ধান্তের সঙ্গে সম্ভাব্য ইরানি হুমকির কথা এসেছে।

এর আগে সেপ্টেম্বরে ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে সন্দেহজনক গাড়ির ঘটনার তদন্তে দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ব্রিটিশ তদন্তকারীদের সন্দেহ, একজন ইরানি গোয়েন্দাদের সহায়তা করতে চেয়েছিলেন। ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে। নিরাপত্তার কারণে ওই ঘাঁটি থেকেও মার্কিন বোমারু বিমান সরানো হয়েছিল।

ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান অক্টোবরে সতর্ক করেছিলেন, ইরান সামরিক স্থাপনার মতো কঠিন লক্ষ্যবস্তুর দিকে নজর বাড়িয়েছে বলে তাঁদের আশঙ্কা। তবে এ তথ্য শুক্রবারের ঘটনার সঙ্গে ইরানের সম্পর্ক প্রমাণ করে না। ড্রোনের সংখ্যা, পরিচয় কিংবা উদ্দেশ্য সম্পর্কে প্রকাশ্যে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

এরও আগে ২০২৪ সালের নভেম্বরে লেকেনহিথসহ চারটি ঘাঁটির আশপাশে একাধিক ড্রোন দেখা যাওয়ার কথা জানিয়েছিল মার্কিন বাহিনী। সেগুলোর উৎসও প্রকাশ্যে নিশ্চিত হয়নি।

শুক্রবারের ঘটনার সঙ্গে ইরান বা অন্য কোনো দেশের সংশ্লিষ্টতার প্রমাণ প্রকাশ করা হয়নি। আকাশ আবার শান্ত। সতর্কবার্তাও উঠে গেছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটির আকাশে অচেনা তৎপরতার উৎস খুঁজে না পাওয়া গেলে নিরাপত্তা কতটা নিশ্চিত?

ব্রিটেনমার্কিন ঘাঁটিড্রোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা