Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

সন্দেহের কেন্দ্রে রাশিয়া

আকাশপথে বেতার তরঙ্গে হানা, উদ্বেগে ব্রিটেন

  • সুইডেনের উপকূলে বিঘ্নিত বহু বিমানের দিকনির্ণয় ব্যবস্থা
  • লন্ডন ও লিভারপুলগামী উড়ানেও বিভ্রাট
  • স্টকহোমের কাছে কোনো কোনো সময়ে আক্রান্ত ৪৩ শতাংশ উড়ান
  • বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
  • বাল্টিক সাগরে অদৃশ্য যুদ্ধের আশঙ্কা
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৪৯
শেয়ার করুন:
আকাশপথে বেতার তরঙ্গে হানা, উদ্বেগে ব্রিটেন

সংগৃহীত ছবি

আকাশে উড়ছে যাত্রীবাহী বিমান। নিচে বাল্টিক সাগর। হঠাৎ উপগ্রহ থেকে আসা অবস্থান নির্ণয়ের সংকেত হারিয়ে ফেলছে একের পর এক বিমান। অদৃশ্য বেতার তরঙ্গের হস্তক্ষেপে বিঘ্নিত হচ্ছে দিকনির্ণয়ের ব্যবস্থা। সুইডেনের উপকূলে এমন ঘটনায় এবার সন্দেহের কেন্দ্রে একটি রুশ জাহাজ। আক্রান্ত বিমানগুলোর মধ্যে রয়েছে লন্ডন ও লিভারপুলগামী উড়ানও।

শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদপত্র দ্য আই পেপারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ ও ২২ নভেম্বর স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরের আশপাশে দফায় দফায় এই বিভ্রাট ঘটে। বিমান চলাচল বিশ্লেষক প্রতিষ্ঠান হেক্সবার্ডের হিসাবে, হস্তক্ষেপ চলাকালে কোনো কোনো সময়ে ৪৩ শতাংশ পর্যন্ত উড়ান ক্ষতিগ্রস্ত হয়।

এর মধ্যে ছিল লিথুয়ানিয়ার কাউনাস থেকে লিভারপুলগামী রায়ানএয়ার, লাটভিয়ার রিগা থেকে লন্ডনের গ্যাটউইকমুখী এয়ারবাল্টিক এবং ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে হিথ্রোগামী ফিনএয়ারের বিমান।

সুইডেনের পরিবহন সংস্থার বিমান ও নৌ চলাচল বিভাগের প্রধান আন্দ্রেয়াস হোলমগ্রেন ঘটনাকে অভিহিত করেছেন ‘গুরুতর’ বলে। তার কথায়, সুইডেনের এতটা উত্তরাঞ্চলে এমন ঘটনা এই প্রথম। তবে উড়ানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর মেলেনি। দায়ী পক্ষকে শনাক্ত করতে চলছে তদন্ত।

যুক্তরাষ্ট্রের অস্টিনে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টড হামফ্রিসের মতে, গত ৯ নভেম্বর উত্তর সাগরের বিভ্রাটের সঙ্গে এবারের ঘটনার মিল রয়েছে। আগে রাশিয়ার কালিনিনগ্রাদের স্থলভাগ থেকে এমন হস্তক্ষেপ ঘটত। এবার উৎস হতে পারে সমুদ্রে থাকা জাহাজ। চালকবিহীন উড়োযানের হামলা ঠেকাতে আত্মরক্ষার উদ্দেশ্যেও এমন হস্তক্ষেপ ঘটানো হতে পারে বলে মনে করেন তিনি।

২১ নভেম্বর ফিনল্যান্ড উপসাগরে রুশ পণ্যবাহী জাহাজ স্পার্টা-২-এ হামলা চালায় ইউক্রেন। তবে ওই হামলার সঙ্গে সংকেত বিভ্রাটের কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি।

ব্রিটেনের রয়্যাল ইনস্টিটিউট অব নেভিগেশনের প্রধান নির্বাহী র‍্যামজি ফ্যারাগারের সন্দেহও রুশ জাহাজের দিকে। তার আশঙ্কা, এমন হস্তক্ষেপে মুঠোফোন, বেতার ও দূরদর্শন সম্প্রচারও বিঘ্নিত হতে পারে। তবে সাবেক নৌ গোয়েন্দা কর্মকর্তা জেমস ড্রক্সফোর্ডের মতে, ব্যস্ত ওই নৌপথে অসংখ্য জাহাজ চলাচল করায় দায়ী জাহাজ শনাক্ত করা কঠিন।

এর আগে ৯ নভেম্বর উত্তর সাগরে বিঘ্নিত হয়েছিল প্রায় ১৪০টি বিমানের জিপিএস সংকেত। প্রায় ২০ মিনিটের সেই বিভ্রাটের জন্যও রুশ যুদ্ধজাহাজকে সন্দেহ করা হচ্ছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর বাল্টিক অঞ্চলে বেড়েছে এমন ঘটনা। গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাও রাশিয়ার ভূখণ্ড থেকে ধারাবাহিক সংকেত হস্তক্ষেপের নিন্দা জানায়।

ব্রিটিশ পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কৌশলবিষয়ক যৌথ কমিটির সভাপতি ম্যাট ওয়েস্টার্নের মতে, সরাসরি যুদ্ধের পর্যায়ে না পৌঁছেও এমন কর্মকাণ্ডে বিশৃঙ্খলা ও ভীতি সৃষ্টি করা সম্ভব।

জিপিএস বিকল হলে বিকল্প ব্যবস্থায় বিমান চালাতে পারেন বৈমানিকেরা। কিন্তু একই সময়ে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় বিপর্যয় ঘটলে পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞেরা। বাল্টিকের আকাশে বিমান চলাচল থামেনি। তবে যুদ্ধের অদৃশ্য অভিঘাত থেকে বেসামরিক আকাশপথও যে মুক্ত নয়, নতুন বিভ্রাট সেই সতর্কবার্তাই দিয়ে গেল।

ব্রিটেনরাশিয়াবিমান চলাচলবাল্টিক সাগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’