বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে রাজনৈতিক
সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অভিযোগে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগে উদ্বেগ
প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ৭১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক, আইনজ্ঞ, মানবাধিকারকর্মী,
লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী।
ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক
ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে তারা উদ্বেগ
প্রকাশের পাশাপাশি তদন্ত কমিটিগুলো বাতিলের দাবি জানান। পাশাপাশি এই তৎপরতা বন্...