Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

‘তারেক রহমান ভারতে আসছেন’ বিবৃতি দিয়ে এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৭:৫৪
‘তারেক রহমান ভারতে আসছেন’ বিবৃতি দিয়ে এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার

ভারতের রাষ্ট্রপতি ভবন- সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের কথা উল্লেখ করে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করেছিল ভারতের রাষ্ট্রপতি ভবন। তবে প্রকাশের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সেটি প্রত্যাহার করা হয়। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ধারণা করা হয়েছিল, এর পরদিনই তারেক রহমানের দিল্লি সফর শুরু হবে।

দুপুর ২টায় প্রকাশিত মূল বিবৃতিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতি হিসেবে মহড়া চলায় ওই দিন প্রহরী পরিবর্তনের অনুষ্ঠান হবে না।

‘আগামী শনিবার প্রহরী পরিবর্তনের অনুষ্ঠান হবে না’ শিরোনামের ওই বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে আগামী শনিবার (২২ আগস্ট ২০২৬) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে প্রহরী পরিবর্তনের অনুষ্ঠান হবে না।’

আরও পড়ুন

দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?

১৩ আগস্ট ২০২৬

তবে নিজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানের এটিই প্রথম ভারত সফর হলেও নয়াদিল্লি বা ঢাকা—কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা দেয়নি। সম্ভবত এ কারণেই রাষ্ট্রপতি ভবন বিবৃতিটি প্রত্যাহার করেছে। বিকাল ৩টার দিকে পাঠানো নতুন বিবৃতিতে শুধু বলা হয়, ‘আগামী শনিবার প্রহরী পরিবর্তনের অনুষ্ঠান হবে না’ শিরোনামে ২১ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।

ভারত সফরে আসা রাষ্ট্রপ্রধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়। এটি ভারতের সামরিক ও কূটনৈতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ। রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে তিন বাহিনীর আনুষ্ঠানিক গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে অতিথির পরিচয়পর্ব থাকে। পরে সফররত নেতার সম্মানে নৈশভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি।

প্রটোকল অনুযায়ী, প্রতিটি আনুষ্ঠানিক অভ্যর্থনার এক দিন আগে পূর্ণাঙ্গ পোশাকে মহড়া অনুষ্ঠিত হয়।

তারেক রহমানভারত সফররাষ্ট্রপতি ভবনবিবৃতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি