Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

বিচারহীনতার কারণেই বাড়ছে ধর্ষণ ও হত্যা : গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:৫৫
বিচারহীনতার কারণেই বাড়ছে ধর্ষণ ও হত্যা : গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট

গ্রাফিকস: আগামীর সময়

মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনাসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যাকাণ্ড বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। জোটটির নেতারা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ঘটছে একের পর এক এ ধরনের নৃশংস ঘটনা।

বৃহস্পতিবার গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বলা হয় এসব কথা। বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।

বিবৃতিতে বলা হয়, ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতরা রাজনৈতিক ও ক্ষমতাসীন মহলের আশ্রয়-প্রশ্রয়ে অপরাধ সংঘটিত করে থাকে। ফলে দেশে বিচারহীনতার যে পরিবেশ তৈরি হয়েছে, তা দূর না হলে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হবে না। নেতাদের ভাষ্য, এসব ঘটনা সমাজে ক্রমবর্ধমান সামাজিক অবক্ষয়েরও বহিঃপ্রকাশ।

গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট নেতারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দলনিরপেক্ষভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ন্যায়বিচার নিশ্চিত এবং সর্বোচ্চ শাস্তির আহ্বান জানান। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি তোলেন।

বিবৃতিতে মিরপুরের শাহ আলী মাজারসহ বিভিন্ন এলাকায় মব সন্ত্রাস, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও প্রকাশ করা হয় উদ্বেগ। নেতারা অভিযোগ করেন, নির্বাচিত বিএনপি সরকার তিন মাসেও অন্তর্বর্তী সরকারের সময়কার মব সন্ত্রাস নিয়ন্ত্রণে আনতে পারেনি, যা সরকারের ব্যর্থতার পরিচায়ক।

নেতারা মব সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা, মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি জানান আহ্বান।

বিবৃতিতে আরও স্বাক্ষর করেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ভূঁইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা এবং সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুনুর রশীদ।

ধর্ষণহত্যাবিবৃতিনির্যাতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!