Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারী সংগঠন এইচডব্লিউএফের বিবৃতি

সারা দেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় দ্রুত বিচারের দাবি

রাঙ্গামাটি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০
শেয়ার করুন:
সারা দেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় দ্রুত বিচারের দাবি

ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যাসহ সারা দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামের নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)। দ্রুত সময়ের মধ্যে সব ধরনের ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এইচডব্লিউএফের সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা বলেছেন, গত ১৯ মে ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ, এর আগে গত ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা এবং সম্প্রতি সময়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে এক শিশু ও আরেক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা খুবই উদ্বেগজনক। এ ধরনের নৃশংস ঘটনা নারী ও শিশুদের নিরাপত্তা, আইনের শাসন এবং বিচারব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।

বিবৃতিতে দেশের বিচারব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরে বলা হয়েছে, নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে। একইসঙ্গে বিচারব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারাচ্ছে। সম্প্রতি সময়ে ধর্ষণ-হত্যার শিকার হওয়া শিশু রামিসার বাবা মেয়ে হত্যার বিচার চান না জানিয়ে বলেছেন, ‘আপনারা এই জঘন্য অপরাধের সঠিক বিচার কোনো দিন করতে পারবেন না। এই দেশে সাধারণ মানুষের ওপর হওয়া পৈশাচিক অন্যায়ের সুষ্ঠু বিচার করার তেমন কোনো অতীত রেকর্ড বা নজির নেই।’ তার এই বক্তব্য দেশের বিচারহীনতাকে আরও বেশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

বিবৃতিতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি বৃদ্ধি এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শিশু ধর্ষণরামিসা হত্যাপার্বত্য চট্টগ্রামবিবৃতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই