Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

বরিশাল

বরিশালে যাবজ্জীবন সাজা পাওয়া দুই আসামি ১৩ বছর পর ঢাকায় গ্রেপ্তার
বরিশালে যাবজ্জীবন সাজা পাওয়া দুই আসামি ১৩ বছর পর ঢাকায় গ্রেপ্তার
বরিশালের বাকেরগঞ্জে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এসআর‌বি।গতকাল শনিবার যাত্রাবাড়ী ও হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাসান সিকদার (৩৭) ও মো. রাসেল সিকদার (৩০)। তাদের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার উত্তর নলুয়া এলাকায়।১৩ বছর ধরে তারা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে সিআর‌বি।আজ রবিবার এসআরবি-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। আরও পড়ুন...
সারা দেশ•এক দিন আগে
বরিশালে আট নদীর ৬০ কিলোমিটারে ভাঙন
বরিশালে আট নদীর ৬০ কিলোমিটারে ভাঙন
বরিশালের নদ-নদীতে অব্যাহত ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে জনপদ। কোথাও বসতঘর, কোথাও ব্যবসাপ্রতিষ্ঠান, সড়ক ও ফসলি জমি ভাঙছে নদীতে। সদর উপজেলা, মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, মুলাদী, হিজলার বিভিন্ন এলাকায় তীব্র আকার ধারণ করেছে ভাঙন। মেঘনা, কালাবদর ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী মেহেন্দিগঞ্জের পরিস্থিতি আরও ভয়াবহ। ১০ দিনের ব্যবধানে উপজেলার চরগোপালপুর ও আলিমাবাদ ইউনিয়নে ৮২টি বসতঘর এবং একটি বাজারের প্রায় ৩৯টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য বলছ...
সারা দেশ•এক দিন আগে
বরিশালে দেবী দুর্গার আগমনী অনুষ্ঠান ‘জাগো দশপ্রহরণধারিণী’
বরিশালে দেবী দুর্গার আগমনী অনুষ্ঠান ‘জাগো দশপ্রহরণধারিণী’
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালে দেবী দুর্গার আগমনী অনুষ্ঠান 'জাগো দশপ্রহরণধারিনী' অনু‌ষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার রাতে ব‌রিশালের সর্ববৃহৎ পূজা মণ্ডপ শ্রীশ্রী শংকর মঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন ক‌মি‌টির আয়োজনে ও চিরন্তনী বৈ‌দিক সাংস্কৃ‌তিক সংগঠন অধ‌্যাত্ম চর্চা ও গবেষণা কেন্দ্রের সহযো‌গিতায় সন্ধ‌্যায় আগমনী সঙ্গীত, চণ্ডী পাঠ ও গী‌তি আলেখ‌্য '‌চিন্ময়ী বন্দনা'র মধ্যে দিয়ে আনুষ্ঠা‌নিকতা শুরু হয়। পরে নৃত‌্য প‌রিবেশন করেন শিল্পীরা‌। নৃত‌্যান...
সনাতন•২ দিন আগে
২২ দিনের নিষেধাজ্ঞায় উজিরপুরের জেলেদের সংসার চালানোর চিন্তা
২২ দিনের নিষেধাজ্ঞায় উজিরপুরের জেলেদের সংসার চালানোর চিন্তা
নদীতে মাছ ধরা বন্ধ থাকবে ২২ দিন। কিন্তু বন্ধ হবে না সংসারের খরচ। চাল, ডাল, বাজারসদাই ও সন্তানদের পড়াশোনার ব্যয় মেটাতে হবে আগের মতোই। তাই মা ইলিশ রক্ষায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হলেও বরিশালের উজিরপুরের নদীনির্ভর জেলেদের বড় দুশ্চিন্তা এখন সংসার চালানো।গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে সন্ধ্যা নদীসহ উজিরপুরের নদ-নদীতে সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞার আগে জেলেরা নৌকা তীরে তুলে রেখেছেন। কেউ জাল মেরামত করে গুছিয়ে রেখেছেন, আবার কেউ নৌকায় আলকাতরা লাগিয়ে...
সারা দেশ•২ দিন আগে
চিন্তার ভাঁজ প্রতীমা শিল্পীদের কপালে
বরিশাল ● চিন্তার ভাঁজ প্রতীমা শিল্পীদের কপালে
সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন ব্যস্ত সময় পার করছেন রা। মাটি দিয়ে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের আকৃতি তৈরি করছেন তারা। সঙ্গে মহিষাসুর আর দেবী দুর্গার বাহন সিংহ তো রয়েছেই। তবে এবারে মৃৎ শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে তাদের সঙ্গে কথা বলে। মাটি থেকে শুরু করে প্রতীমা তৈরির আনুসাঙ্গিক সরঞ্জামাদির দাম বৃদ্ধি পাওয়ায় প্রতীমা নির্মাণে হিমশিম খেতে হচ্ছে তাদের। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মজুরি পাচ্ছেন যৎসামান্য। এতে বেশ বিপাকে রয়ে...
সারা দেশ•৫ দিন আগে
বরিশাল জেলা শিল্পকলার কালচারাল অফিসারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
বরিশাল জেলা শিল্পকলার কালচারাল অফিসারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানভীর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে অসদাচরণ এবং দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মামুন খন্দকারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাংস্কৃতিক কর্মী কানিজ জোহরা।অভিযোগে বলা হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ঘোষিত ‘নজরুল বর্ষ উদযাপন’ কর্মসূচির বিষয়ে জানতে কানিজ জোহরা কালচারাল অফিসার তানভীর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি অনুষ্ঠানের বিস্তারিত তথ্য...
সারা দেশ•৫ দিন আগে
ভাগ্য আর অবহেলায় ঢাবি ফার্স্ট ক্লাস ফার্স্ট থেকে বৃদ্ধাশ্রমে
ভাগ্য আর অবহেলায় ঢাবি ফার্স্ট ক্লাস ফার্স্ট থেকে বৃদ্ধাশ্রমে
বৃদ্ধাশ্রমে এক মাস আগে এসেছেন রুমা রোকসানা। জীবনের ঘাত-প্রতিঘাতে পর্যুদস্ত তিনি। তার কথায়, ‘শিক্ষিত সমাজেই আমি বড় হয়েছি। শিক্ষিত সমাজ থেকে এই বৃদ্ধাশ্রমে আমি ভালো আছি, এরা খাবার, ওষুধ— সবকিছু দেয়। এখন মৃত্যুর চিন্তা করি। কবে মৃত্যু হবে।’ বৃদ্ধাশ্রমটি বরিশাল নগরীর কাউনিয়ায়। ঢাকার মগবাজারের রোকসানার মতো ঝালকাঠির গীতা রানী সমদ্দারসহ অনেকের ঠাঁই হয়েছে এখানে। রুমা রোকসানা শোনাচ্ছিলেন জীবনের কাহিনি, ‘১৯৭৫ সালে ঢাকার সিদ্ধেশ্বরী স্কুল থেকে ম্যাট্রিক ও ১৯৭৭ সালে হলি ক্রস থেকে ইন্টারমিডিয়েট পাস করি। পর...
সারা দেশ•৮ দিন আগে
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে আলেমদের এগিয়ে আসার আহ্বান নৌ প্রতিমন্ত্রীর
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে আলেমদের এগিয়ে আসার আহ্বান নৌ প্রতিমন্ত্রীর
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মেহেন্দিগঞ্জের আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, ‘মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে যুব সমাজকে মাদক সেবনের শাস্তি সম্পর্কে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবহিত করতে হবে।’শনিবার (৩ অক্টোবর) বিকালে বরিশালের মেহেন্দিগঞ্জ মাল্টিপারপাস অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ওলামা দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘মাদকের...
সারা দেশ•৯ দিন আগে
ইউএনওর হাত ধরে স্কুলে ফিরল সেই তুবা
ইউএনওর হাত ধরে স্কুলে ফিরল সেই তুবা
বাবা তখন বাজারের খুঁটির সঙ্গে বাঁধা। চারপাশে মানুষের ভিড়। ছোট্ট তুবা ছুটে গেল। কিছুক্ষণ পর হাতে চা-রুটি নিয়ে ফিরে এসে সবার চোখের সামনে নিজের হাতে বাবাকে খাইয়ে দেয় সে। সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে আলোচনায় আসে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার ৯ বছর বয়সী তুবা বিনতে অরনি।পারিবারিক সংকটে দীর্ঘদিন স্কুলে যেতে পারেনি তুবা। এবার সেই তুবা আবার ফিরেছে বিদ্যালয়ে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার হাত ধরে বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় সে। শি...
সারা দেশ•১০ দিন আগে
বরিশালে দুর্গন্ধের উৎস খুঁজতে তালাবদ্ধ ঘরে মিলল সাবেক স্কুলশিক্ষিকার মরদেহ
বরিশালে দুর্গন্ধের উৎস খুঁজতে তালাবদ্ধ ঘরে মিলল সাবেক স্কুলশিক্ষিকার মরদেহ
বরিশালে আমেনা খানম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আমেনা ওই এলাকার দুবাই প্রবাসী শাহেদ উদ্দিনের বাসার ভাড়া‌টিয়া ছিলেন। বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলায়। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন।শাহেদ উদ্দিনের স্ত্রী রিনা বেগম জা‌নিয়েছেন, এক বছর আগে আমেনা তার বাসার দ্বিতীয় তলা ভাড়া নেন। তিনি একা থাকতেন। মাঝেমধ্যে তা...
সারা দেশ•১১ দিন আগে
বরিশাল বিভাগে ৬ মাসে দেড় হাজার মাদক মামলা
বরিশাল বিভাগে ৬ মাসে দেড় হাজার মাদক মামলা
বরিশালে ছোঁয়াচে রোগের মতো প্রাদুর্ভাব ঘটেছে মাদকের। বিভাগ জুড়ে ছড়িয়ে পড়েছে নেশাজাতীয় দ্রব্যের আসক্তি ও কারবার। অধিকাংশ ঘটনা নথির বাইরে থাকলেও লাফিয়ে বাড়ছে মামলা। ছয় মাসেই থানায় লিখিত অভিযোগ পড়েছে দেড় সহস্রাধিক। এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮০ শতাংশ বেশি। শুধু তাই নয়, নিরাময় কেন্দ্রগুলোতেও বাড়ছে মাদকাসক্তের ভিড়। প্রতিদিন গড়ে পাঁচজন করে চিকিৎসা নিতে যাচ্ছেন বলে জানা গেছে। বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বরিশাল জেলায় ৩৮৪টি, পটুয়াখালীতে ২...
সারা দেশ•১২ দিন আগে
খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি
খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি
খুঁটিতে বাঁধা বাবার দুই হাত-পা, ঘিরে দাঁড়িয়ে কিছু মানুষ। কারও চোখে কৌতূহল, কেউ ভিডিও করছেন মোবাইল ফোনে। এই ভিড় ঠেলে বাবার কাছে এগিয়ে যায় ছোট্ট মেয়েটি। হাতে রুটি ও চা। সামনে বসে রুটিতে চা ভিজিয়ে মুখে তুলে দেয় বাবার।বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার ৯ বছর বয়সী তুবা আক্তার তারিন ও তার বাবা অনিক সরদারের এই দৃশ্যের একটি ভিডিও গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে চুরির অভিযোগে আটক ও মারধরের ঘটনার পাশাপাশি সামনে আসে পরিবারটির দীর্ঘদিনের আর্থিক সংকট, অনিকের নেশায় জড়িয়ে পড়ার অতীত, স...
সারা দেশ•১৪ দিন আগে
বিক্ষোভ মিছিলে অসুস্থ হয়ে শ্রমিক দল নেতার মৃত্যু
বিক্ষোভ মিছিলে অসুস্থ হয়ে শ্রমিক দল নেতার মৃত্যু
‘দুনিয়ার মজদুর এক হও’, ‘লড়াই করো’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলে অসুস্থ হয়ে পড়া শ্রমিক দলের নেতার মৃত্যু হয়েছে।আজ রবিবার বরিশাল নগরীতে জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক জমায়েত ও বিক্ষোভ মিছিলের পর মৃত্যু হয়েছে তার।মৃত আব্দুল রাজ্জাক সরদার (৫০) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি।বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলা ১১টার দিকে নগরীর সদর রোডে শ্রমিক সমাবেশ হয়। পরে ন...
সারা দেশ•১৫ দিন আগে
বরিশালে চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৭২ প্রার্থী
বরিশালে চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৭২ প্রার্থী
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশের পর বরিশালে নিয়োগপত্র না পাওয়া ৭২ প্রার্থী কারণ জানিয়ে নিয়োগের ব্যবস্থার দাবি জানিয়েছেন।আজ শ‌নিবার বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া এক স্মারকলিপিতে এই দাবি জানান নিয়োগবঞ্চিত প্রার্থীরা।স্মারকলিপিতে বলা হয়, বরিশাল জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩৭১ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করে। তবে এর মধ্যে ৭২ জন প্রার্থী এখন পর্যন্ত নিয়োগপত্র পাননি বলে দাবি ক...
সারা দেশ•১৬ দিন আগে
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশাল নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নগরীর বটতলা এলাকার একটি ভবন থেকে কোতয়ালী মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে তাদের আটক করে।আটকরা হলেন নগরীর ডেফুলিয়া এলাকার ইলিয়াস মুন্সী (৪৫), গোড়াচাঁদ দাস রোডের খলিলুর রহমান সুমন (৪৫), একই এলাকার সঞ্জিব কুমার দাস (৫২), আরশেদ কন্ট্রাক্টর গলির সিফাত (২২), কলেজ এভিনিউ এলাকার মাহাদি ইসলাম (২৬), দরগাবাড়ি এলাকার ইয়াসিন আরাফাত (৩০), একই...
সারা দেশ•১৬ দিন আগে
মেয়ের খাওয়ানোর দৃশ্যে ভাইরাল, খুঁটিতে বাঁধা সেই ব্যক্তি পেলেন মুক্তি
মেয়ের খাওয়ানোর দৃশ্যে ভাইরাল, খুঁটিতে বাঁধা সেই ব্যক্তি পেলেন মুক্তি
চুরির চেষ্টার অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে রাখা সেই ব্যক্তি ভিডিও ভাইরালের পর মুক্তি পেয়েছেন। স্থানীয়রা ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।শনিবার সকালে বেঁধে রাখা বাবাকে দেখতে আসে ছোট্ট মেয়ে। সে মনে করে তার বাবা ক্ষুধার্ত। এজন্য পাশের একটি দোকান থেকে চা-রুটি কিনে নিজের হাতে বাবার মুখে তুলে দেয় মেয়েটি। দৃশ্যটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন এক যুবক। ভিডিওটি ভাইরাল হয়ে যায়।ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘খুঁটির সঙ্গে বাঁধা বাবার পাশে বসে রুটি ও চা খাওয়াচ্ছে মেয়েটি। ঘটনাটি ছড়ি...
সারা দেশ•১৬ দিন আগে
শাশুড়িকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূ কারাগারে
শাশুড়িকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূ কারাগারে
বরিশালে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ার জেরে ষাটোর্ধ্ব শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পুত্রবধূকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের আট হাজার গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটার পর পুত্রবধূ ফাতেমা বেগমকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।গতকাল শুক্রবার বিকালে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে গ্রেপ্তার ফাতেমাকে আদালত কারাগারে পাঠান।আজ শনিবার বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন।নিহত বৃদ্ধা রুনু বেগম (৬২) আট হাজ...
সারা দেশ•১৬ দিন আগে
সেতুর অপেক্ষায় শরীয়তপুর ও বরিশালের লাখো মানুষ
সেতুর অপেক্ষায় শরীয়তপুর ও বরিশালের লাখো মানুষ
শরীয়তপুর ও বরিশাল জেলার সীমান্তঘেঁষা জয়ন্তী নদীর দুই পাড়ে চওড়া পাকা সড়ক থাকলেও নদীর ওপর কোনো সেতু নেই। ফলে বরিশালের মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ এবং শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কয়েক লাখ মানুষকে প্রতিদিন ঝুঁকি ও বাড়তি খরচে ট্রলার বা নৌকায় নদী পার হতে হয়। দীর্ঘদিন ধরে এই নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। দুই পাড়ে সড়ক থাকার পরও সেতু না থাকায় এর সুফল পুরোপুরি পাচ্ছেন না চার উপজেলার মানুষরা। বর্ষা ও বৈরী আবহাওয়ায় নদী পারাপারে দুর্ভোগ আরও বেড়ে যায়। র...
সারা দেশ•১৬ দিন আগে
‘জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য’
‘জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য’
রাজনৈতিক প্রক্রিয়ায় ধারাবাহিক জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’ পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।জহির উদ্দিন স্বপন বললেন, ‘ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে যেমন জবাবদিহিতা প্রয়োজন, তেমনি রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক প্রক্রিয়াতেও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক প্রক্...
সারা দেশ•১৭ দিন আগে
বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ
বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ
বরিশাল নগরীতে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। দৈনিক আগামীর সময়ে সংবাদ প্রকাশের পর এই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নগরীর ১৮টি বালু অবতরণ কেন্দ্রের কার্যাদেশ বাতিল করা হয়েছে।আজ শুক্রবার বরিশাল সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১৮টি বালু অবতরণ কেন্দ্রকে এক বছর মেয়াদে কার্যাদেশ দেওয়া হয়েছিল। এসব...
সারা দেশ•১৭ দিন আগে