Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

বন্দর

কমেছে আমদানি, তবুও রাজস্ব বাড়ল বন্দরে!
কমেছে আমদানি, তবুও রাজস্ব বাড়ল বন্দরে!
দেশে আমদানি কমেছে, কমেছে কনটেইনার পরিবহনের গতিও। যার প্রভাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সবচেয়ে বড় রাজস্ব জোগানদাতা চট্টগ্রাম কাস্টম হাউজের আয় পড়েছে বড় ধরনের ঘাটতিতে। অর্থনীতির চেনা এই নিম্নমুখিতার মধ্যেও সম্পূর্ণ বিপরীত চিত্র চট্টগ্রাম বন্দরের আয়ে। দেশের প্রধান এই সমুদ্রবন্দর গত অর্থবছরে প্রতি মাসে আয় করত ৫৬১ কোটি টাকা। চলতি অর্থবছরে মাসে গড় আয় ৫৯২ কোটি টাকা। প্রথম তিন মাসে রাজস্ব আয়ের এই অঙ্কে অদ্ভুত বৈপরীত্যের প্রমাণ মিলেছে। কাস্টমসের রাজস্ব ও আমদানি গ্রাফ যখন নিচের দিকে, তখন রাজস্ব আয় বাড়ল...
চট্টগ্রাম•৭ দিন আগে
সাগরের শীর্ষে বসে ঘুরপথে বাণিজ্য
সাগরের শীর্ষে বসে ঘুরপথে বাণিজ্য
বাংলাদেশ নিয়ে গত কয়েক বছরে এত সেমিনার হয়েছে, এত প্রবন্ধ লেখা হয়েছে, এত কূটনীতিক বঙ্গোপসাগরের মানচিত্রে আঙুল রেখে ‘কৌশলগত অবস্থান’ নিয়ে বক্তৃতা দিয়েছেন যে, আমরা প্রায় বিশ্বাস করতে শুরু করেছি, ভূগোল নিজেই আমাদের পক্ষে কাজ করছে। কিন্তু কনটেইনারবাহী জাহাজের ক্যাপ্টেনের কাছে মানচিত্র বড় কথা নয়। তার প্রশ্ন একটাই— তোমার বন্দরে পানি কতটা গভীর? এ প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বের আসল পরীক্ষা। গুরুত্ব ঘোষণা করা সহজ। সেটাকে বন্দরের ঘাটে, রেললাইনের ওয়াগনে আর রপ্তানির হি...
কলাম•১১ দিন আগে
৪৯ কোটির বন্দর এখন গোচারণ ভূমি
৪৯ কোটির বন্দর এখন গোচারণ ভূমি
যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হওয়ার কথা, সেই প্রতিষ্ঠান এখন সুনসান। অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো পড়ে আছে অবহেলায়। ঘাস খাচ্ছে গরু-ছাগল, ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে ভবন ও সড়ক। বলা হচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরের কথা। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলা হলেও চালু হয়নি এর কার্যক্রম। ফলে বিপুল বিনিয়োগের সুফল মিলছে না। উল্টো বেতন, নিরাপত্তা ও বিদ্যুৎ বিল বাবদ মাসে ব্যয় হচ্ছে ২-৩ লাখ টাকা। ভারতের ত্রিপুরা রাজ্যের পাকসুড়ায় প্...
অর্থনীতি•১২ দিন আগে
বন্দরের এনসিটি ইজারা : এখন আর ‘মাঠ গরম’ নেই
বন্দরের এনসিটি ইজারা : এখন আর ‘মাঠ গরম’ নেই
দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ ও সবচেয়ে লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইজারা চুক্তি বাতিলের দাবিতে ‘মাঠ গরম করা’ কর্মসূচি দিয়েছিল এতদিন।গত ১৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, অবস্থান কর্মসূচি, অনশন পালন করে। ইজারা চুক্তি বাতিলের আগের দিন বন্দর অচলের হুঁশিয়ারিও আসে সংগঠনটির নেতাদের কাছ থেকে। এর মধ্যেই সরকার এনসিটি ইজারা চুক্তি স্বাক্ষর করে ফেলে। ১৯ অক্টোবর আমরণ অনশন কর্মসূচি ছিল সংগঠনটির। তার আগেই আজ রবিবার কর্মসূচি স্থগিতের ঘোষণা...
চট্টগ্রাম•২৯ দিন আগে
স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামীর আত্মসমর্পণ
নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি (২৪) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার তিনগাঁও উত্তরপাড়ার পুরাতন মসজিদসংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন নিহতের স্বামী আব্দুল মান্নান ওরফে মনির (২৮)।নিহত সুফিয়া উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। আব্দুল মান্নান রাজশাহীর গোদাগাড়ী থানার বাড়ৈইপাড়া এলাকার শফিকুল ইসলাম ও...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
বন্দরে গণমাধ্যম নিয়ন্ত্রণ নির্দেশনা প্রত্যাহার চাইল সিইউজে
বন্দরে গণমাধ্যম নিয়ন্ত্রণ নির্দেশনা প্রত্যাহার চাইল সিইউজে
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনা সুরক্ষার অজুহাতে অনুমতি ছাড়া ছবি, ভিডিও, স্কেচ ও অপারেশনাল তথ্য প্রকাশে কঠোর নির্দেশনা জারির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।সংগঠনটি এ নির্দেশনাকে নজিরবিহীন ও বেআইনি আখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বন্দরের নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা,...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
জনমত উপেক্ষা করে বন্দর বিদেশিদের দেওয়া অগণতান্ত্রিক
জনমত উপেক্ষা করে বন্দর বিদেশিদের দেওয়া অগণতান্ত্রিক
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।আজ রবিবার রাজধানীর পুরান পল্টন মোড়ে সিপিবির পল্টন শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার জনমত উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব বিরোধী অবস্থা...
রাজনীতি•প্রায় ১ মাস আগে
‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!
‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!
দেশের শীর্ষস্থানীয় আমদানি-রপ্তানিকারক, শিপিং ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন পক্ষের মধ্যে এখন ‘কনসেশন চুক্তি’ ইস্যু বেশ আলোচিত। এরকম চুক্তির বিষয়টি আগে কখনো এভাবে আলোচনায় আসেনি। আমদানিনির্ভর বাংলাদেশে সমুদ্রগামী জাহাজ চলাচল ও বন্দর টার্মিনাল ব্যবহারকে কেন্দ্র করেই কনসেশন চুক্তি সামনে এলো। বছরে ১৪ কোটি টন পণ্যের অন্তত ৭০ শতাংশ ওঠানামা যারা করাবে, তাদের সবাই বিদেশি অপারেটর। তাদের সঙ্গে যে চুক্তি করা হচ্ছে, সেটিই কনসেশন চুক্তি। অর্থাৎ বিদেশি কোনো প্রতিষ্ঠানকে নির্দিষ্ট শর্তসাপেক্ষে সরকারি সম্প...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
বন্দরে চাকা ফেটে দোকানে ঢুকে পড়ল ট্রাক, নিহত ১
বন্দরে চাকা ফেটে দোকানে ঢুকে পড়ল ট্রাক, নিহত ১
নারায়ণগঞ্জের বন্দরে চাকা ফেটে একটি ট্রাক ফার্নিচারের দোকানে ঢুকে উল্টে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন।গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে বন্দর বাসস্ট্যান্ডে শাহজালাল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি জামালউদ্দিন। হতাহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। আরও পড়ুন দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
২৩ বছরের পুরনো রাসায়নিক সরছে চট্টগ্রাম বন্দর থেকে
২৩ বছরের পুরনো রাসায়নিক সরছে চট্টগ্রাম বন্দর থেকে
চট্টগ্রাম বন্দর সংরক্ষিত এলাকার ভেতর দীর্ঘ ২৩ বছর ধরে পড়ে থাকা ১৫০ টন বিপদজনক রাসায়নিক পদার্থ পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করার কাজ শুরু হয়েছে। আজ শনিবার সকালে কেমিক্যাল ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে বন্দর থেকে ৯টি কনটেইনার ভর্তি এসব বিপদজনক রাসায়নিক বিশেষ নিরাপত্তাবেষ্টনীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ‘ওয়াটা কেমিক্যালস লিমিটেড’ এর উদ্দেশে রওনা হয়। প্রথম চালানে ১০৬ টন রাসায়নিক আছে। বাকি রাসায়নিক ধাপে ধাপে সেখানে নেওয়া হবে।চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রাসেল আহমেদ জানিয়েছেন, চট্টগ্রাম ব...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
দেশের সব বন্দর রাজনৈতিক বলয়মুক্ত করা হবে
নৌ প্রতিমন্ত্রী ● দেশের সব বন্দর রাজনৈতিক বলয়মুক্ত করা হবে
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে সুস্থ ও ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে। বন্দর কোনো রাজনৈতিক বলয়ের জায়গা নয়। বন্দর পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পূর্বনির্ধারিত কর্মসূচি বা প্রটোকল ছাড়াই বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।এ সময় বন্দরের বিভিন্ন শেড ঘুরে দেখার পাশাপাশি কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তি...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
ছয় ঘন্টা পর চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন শুরু
ছয় ঘন্টা পর চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন শুরু
ছয় ঘন্টা পর রাত নয়টায় চট্টগ্রাম বন্দর থেকে পণ্যভর্তি কন্টেইনার পরিবহন শুরু হয়েছে। আন্দোলনরত পরিবহন শ্রমিকদের সাথে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের বৈঠকে সমঝোতার পর পণ্য পরিবহন সচল হয়। এতে স্বস্তি ফিরেছে আমদানি-রপ্তানিকারকদের। পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে সোমবার বিকাল ৩টা থেকে চট্টগ্রাম বন্দর থেকে সব পণ্যভর্তি কন্টেইনার ডেলিভারি বন্ধ রেখেছিল পরিবহন শ্রমিকরা। এসময় পণ্যবাহী কাভার্ডভ্যান চলাচলও বন্ধ ছিল। এতে বন্দর থেকে পণ্য ডেলিভারি একইসাথে রপ্তানি পণ্য জাহাজীকরণে অচলাবস্থা তৈরি...
চট্টগ্রাম•প্রায় ২ মাস আগে
নারায়ণগঞ্জে লোকালয়ে ঘোরাঘুরি করছে কুমির, আতঙ্ক
নারায়ণগঞ্জে লোকালয়ে ঘোরাঘুরি করছে কুমির, আতঙ্ক
নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় একটি কুমিরের উপস্থিতিতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। গত শনিবার সন্ধ্যার পর থেকে কুমিরটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় পুকুরে না নামাসহ কুমিরটির কাছাকাছি না যেতে স্থানীয়দের সতর্ক করেছে উপজেলা প্রশাসন।সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিরটি প্রথমে যে পুকুরে দেখা গিয়েছিল সেখান থেকে স্থান পরিবর্তন করে পাশের আরেকটি পুকুরে চলে গেছে। ওই এলাকায় কুমির থাকার বিষয়ে নিশ্চিত করেছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।তিনি বলেন, এ বিষয়ে বন্...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
বন্দরে বোনাস বিলাস: ১১৭ কোটি টাকা পকেটে ভরার আয়োজন
বন্দরে বোনাস বিলাস: ১১৭ কোটি টাকা পকেটে ভরার আয়োজন
এক রেকর্ডকে দুবার দেখিয়ে দুটি ‘উৎসাহ বোনাস’ দেওয়ার নজিরবিহীন এক নজির গড়েছে চট্টগ্রাম বন্দর। ২০২৫ সালে কনটেইনার ওঠানামার রেকর্ড গড়ার খুশিতে একবার ‘ক্যালেন্ডার বছর’ (জানুয়ারি-ডিসেম্বর) হিসাবে প্রত্যেকে এক লাখ টাকা করে উৎসাহ বোনাস নিয়েছেন। একই রেকর্ডের খুশিতে এখন ‘অর্থবছর’ (জুলাই-জুন) দেখিয়ে দেড় লাখ টাকা করে নিতে অনুমোদন দিয়েছে বন্দর বোর্ড। নৌপরিবহন মন্ত্রণালয়ে ফাইল চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন হলে চট্টগ্রাম বন্দরের ১৩৮ বছরের ইতিহাসে অনিয়মেরও রেকর্ড গড়বে। বন্দরে বর্তমানে স্থায়ী কর্মরত কর্মকর...
চট্টগ্রাম•২ মাস আগে
বন্দরের শ্রমিকরা পেলেন ১৬ কোটি টাকার বোনাস
বন্দরের শ্রমিকরা পেলেন ১৬ কোটি টাকার বোনাস
জেটি ও বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য কনটেইনার ওঠানামার কাজে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ২৫ হাজার টাকা করে বোনাস দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২৫ সালে কনটেইনার ও কার্গো ওঠানামার রেকর্ড অর্জন করায় এই ‘বিশেষ উৎসাহ বোনাস’ দিল বন্দর। এতে বন্দর তহবিল থেকে ১৬ কোটি ৬৪ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম বন্দর ভবনে ৬ হাজার ৭৫০ শ্রমিক-কর্মচারীদের এই বোনাসের চেক বিতরণ করা হয়।চট্টগ্রাম বন্দর মনে করছে, এই বোনাসের মাধ্যমে অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও শ্রম শান্তি বজায় থাকবে।...
চট্টগ্রাম•২ মাস আগে
যুব আন্দোলন নেতা হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
যুব আন্দোলন নেতা হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম ওরফে বুলবুলকে (৪৫) কুপিয়ে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।সমাবেশ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়েছে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।আজ শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের সালেহনগর এলাকায় দুর্বৃ...
রাজনীতি•৩ মাস আগে
ইসলামী যুব আন্দোলন নেতা খুনে গ্রেপ্তার ৯, নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ
ইসলামী যুব আন্দোলন নেতা খুনে গ্রেপ্তার ৯, নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জ বন্দরে ইসলামী যুব আন্দোলন নেতা ও চব্বিশের জুলাই অভ্যুত্থানসংক্রান্ত মামলার বাদী বুলবুল হত্যা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অভিযানে হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে, হত্যার প্রতিবাদে আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আটকে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। গত রাতেও মহাসড়কে বিক্ষোভ করেছিলেন স্থানীয় লোকজন।‎শুক্রবার ভোরে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় প্রধান অভিযুক্ত শেখ সিফাতসহ ৯ জনকে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্...
সারা দেশ•৩ মাস আগে
৮ কোটি টাকা ব্যবসার অপারেটর নিয়োগ ৮০ সেকেন্ডে
৮ কোটি টাকা ব্যবসার অপারেটর নিয়োগ ৮০ সেকেন্ডে
জেটিসহ সাগরে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানামার বিশেষায়িত কাজ পেতে অপারেটর নিয়োগ দিচ্ছে চট্টগ্রাম বন্দর। প্রাথমিকভাবে নির্বাচিত ৪৫০ আবেদনকারী প্রতিষ্ঠানের সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষা নিতে সময় রাখা হয়েছে দুদিনে ১০ ঘণ্টা। এর মধ্যে আজ বৃহস্পতিবার ২২৫ জনের সাক্ষাৎকার নেওয়ার জন্য সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। মাঝখানে এক ঘণ্টা বিরতি। সে হিসাবে সময় বরাদ্দ ৫ ঘণ্টা। অর্থাৎ প্রতি ঘণ্টায় ৪৫ জন প্রার্থীর সাক্ষাৎকার নেবে বন্দর। সেক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের গড় সময় বরাদ্দ থাকবে মাত্র ১ মিনিট ২০ সেকেন্ড বা...
চট্টগ্রাম•৩ মাস আগে
চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা
চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সাগরে দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সানশাইন জাহাজটি ছিল বেসরকারি আমদানিকারকের গমবাহী জাহাজ। আরেকটি ট্যাংকারে ‘সি স্পাইক’ সরকারি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের জন্য আনা গ্যাস অয়েল।আজ শুক্রবার দুপুর ২টা নাগাদ এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সানশাইন জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকতে থাকে। এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সি স্পাইক জাহাজটি এখনো অক্ষত আছে। প্রত্যক্ষদর্শী এক নাবিক জানালেন, ‘লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক জাহাজ ‘সানশাইন’ বহির্...
চট্টগ্রাম•৩ মাস আগে
বন্দরে সৌদি টার্মিনাল থেকে পণ্য উধাও
বন্দরে সৌদি টার্মিনাল থেকে পণ্য উধাও
চীন থেকে ৭৮ কার্টন ক্যাপিটাল মেশিনারি এনেছিলেন এক আমদানিকারক। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) থেকে সেসব পণ্য খালাস করতে গিয়ে দেখলেন ৩৯ কার্টন মেশিনারি গায়েব! পরিস্থিতি বিবেচনায় খোদ চীন থেকে সরবরাহকারী এসেছিলেন পিটিসি পরিদর্শনে, কর্তৃপক্ষের কাছে চেয়েছিলেন পণ্যের খোঁজ। কিন্তু ঘটনার দুই মাস পেরোলেও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান সৌদি আরবের রেড সি গেটওয়ের (আরএসজিটি) কর্মকর্তারা দিতে পারেননি গায়েব হওয়া পণ্য সম্পর্কে কোনো তথ্য। অবশ্য তারা এটিও দাবি করছেন, পণ্য হারায়নি, টার্মিনালেই কোথাও আছে। কি...
চট্টগ্রাম•৩ মাস আগে