Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জে লোকালয়ে ঘোরাঘুরি করছে কুমির, আতঙ্ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭
নারায়ণগঞ্জে লোকালয়ে ঘোরাঘুরি করছে কুমির, আতঙ্ক

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় একটি কুমিরের উপস্থিতিতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। গত শনিবার সন্ধ্যার পর থেকে কুমিরটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় পুকুরে না নামাসহ কুমিরটির কাছাকাছি না যেতে স্থানীয়দের সতর্ক করেছে উপজেলা প্রশাসন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিরটি প্রথমে যে পুকুরে দেখা গিয়েছিল সেখান থেকে স্থান পরিবর্তন করে পাশের আরেকটি পুকুরে চলে গেছে। ওই এলাকায় কুমির থাকার বিষয়ে নিশ্চিত করেছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।

তিনি বলেন, এ বিষয়ে বন্দর ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকদের জন্য বিশেষ সতকর্তা জারি করা হয়েছে।

এ ছাড়া বন্দর উপজেলা প্রশাসন জানিয়েছে, ভেটেরিনারি সার্জন ও সংশ্লিষ্ট কর্মীদের পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছে। বিষয়টি বন বিভাগ ও ঢাকা থেকে আসা বন্যপ্রাণী উদ্ধারকারী দলকেও জানানো হয়েছে।

আরও পড়ুন

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা থেকে আসা বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধারকারী দল দিনভর কুমিরটি উদ্ধারের চেষ্টা চালায়। তবে সেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে কুমিরটি আগের অবস্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্য একটি স্থানে চলে গেছে বলে তথ্য পাওয়া যায়। সোমবার (২১ সেপ্টেম্বর) আবারও কুমিরটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্য ও বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিরটিকে ‘মহাবিপন্ন মিঠাপানির কুমির’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি কুমিরটিকে হত্যা বা আঘাত না করে অক্ষত অবস্থায় উদ্ধারে সহযোগিতা করার আহ্বান জানান।

আব্দুল্লাহ আস সাদিক জানান, রবিবার সারাদিন বন বিভাগের পক্ষ থেকে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হলেও সেটিকে খুঁজে পাওয়া যায়নি। রাতে ঢাকায় ফেরার পর তারা জানতে পারেন, কুমিরটি ওই পুকুর থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্যত্র চলে গেছে।

তিনি কুমিরটিকে মানুষের জন্য ক্ষতিকর নয় বলেও উল্লেখ করেছেন। তবে বন্যপ্রাণীর আচরণ অনিশ্চিত হওয়ায় প্রশাসন ও বন বিভাগ স্থানীয়দের নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের কোনোভাবেই পুকুরে না নামতে এবং পুকুরপাড়ে না যেতে বলা হয়েছে। কুমির দেখতে পেলে কাছে গিয়ে ছবি বা ভিডিও করা, নিজে ধরার বা তাড়ানোর চেষ্টা এবং আঘাত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে শিশু ও গবাদিপশুকে পুকুরের আশপাশ থেকে দূরে রাখা এবং কুমির দেখতে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে।

কুমিরটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল আবেদীন অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছে প্রশাসন।

গত শনিবার রাতে স্থানীয় একাধিক বাসিন্দা প্রথমে কুমিরটি দেখতে পান। পরে গতকাল রবিবার বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরের উপস্থিতি নিশ্চিত করেন। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কুমিরটি প্রথমে একটি পুকুরে দেখা গেলেও পরে পাশের আরেকটি পুকুরে চলে যায় বলে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য। রবিবার দিনভর ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দল পুকুরে জাল ফেলে কুমিরটি ধরার চেষ্টা করেও সফল হয়নি। সোমবার বিকেল পর্যন্ত কুমিরটি উদ্ধারে নজরদারি বাড়ালেও এটিকে দেখা যায়নি।

নারায়ণগঞ্জকুমিরবন্দর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি