সিঙ্গাপুরের একটি জনপ্রিয় জলাধারে এআই দিয়ে তৈরি নোনা পানির কুমিরের ছবি পোস্ট করার অভিযোগে ইয়ে লিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।লিনের বিরুদ্ধে মিথ্যা বার্তা প্রচার এবং বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ রয়েছে, ছবি পোস্ট করার পর তিনি সেটি এবং ছবি তৈরিতে ব্যবহৃত অ্যাপ্লিকেশনটি মুছে ফেলেন।কর্তৃপক্ষের অভিযোগ, ভুয়া ছবিটি জনমনে উদ্বেগ তৈরি করেছিল। কুমির দেখা গেছে, এমন তথ্য পাওয়ার পর গত মাসে সিঙ্গাপুরের সবচেয়ে বড় জলাধারে দুই দিনের জন্য কার্যক্রম স্থগিত করেছিল দেশটির জাতী...