Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমির ফেরত চান খানজাহান আলী মাজারের খাদেমরা

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৫:১০
কুমির ফেরত চান খানজাহান আলী মাজারের খাদেমরা

ছবি: আগামীর সময়

বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়া কুমির ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন মাজারের খাদেমরা। আজ রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে ডাকা হয় সংবাদ সম্মেলন। খাদেমদের পক্ষে এ দাবি তুলেছেন প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেছেন, মাজার কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা বা অনুমতি ছাড়াই কুমিরটিকে দিঘি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তার।

তার ভাষ্য, এর আগেও চিকিৎসার জন্য দিঘি থেকে দুটি কুমির সরিয়ে নেওয়া হয়েছিল। তবে সেগুলো আর ফেরত আসেনি। তাই সবশেষ কুমিরটি দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। তা না হলে বাগেরহাটের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানালেন প্রধান খাদেম।

সংবাদ সম্মেলনে ছিলেন মাজারের খাদেম, পরিচালনা কমিটির সদস্য এবং অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা।

খাদেমরা জানালেন, প্রায় সাড়ে ৬০০ বছর আগে উলুঘ খান জাহান আলী দিঘি খননের সময় নিরাপত্তা ও সংরক্ষণের উদ্দেশ্যে পানিতে কুমির অবমুক্ত করেছিলেন। সেই ধারাবাহিকতায় শতাব্দীর পর শতাব্দী ধরে মাজারের দিঘিতে ছিল কুমির। দীর্ঘদিন প্রজনন না হওয়া, বিভিন্ন দুর্ঘটনা এবং মানবসৃষ্ট নানা কারণে একে একে কমতে থাকে কুমির। সবশেষ স্থানীয় বংশধারার একটি কুমির ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মারা যায়।

২০০৫ সালে ভারত থেকে কয়েকটি কুমির এনে দিঘিতে অবমুক্ত করা হয়। পরে সেগুলোর কয়েকটিও মারা যায়। সবশেষ দুটি কুমিরের মধ্যে একটি ২০২৩ সালের অক্টোবরে মারা গেলে দিঘিতে ছিল সদ্য সরিয়ে নেওয়া কুমিরটি। 

চলতি বছরের এপ্রিলে ওই কুমিরের আক্রমণে একটি কুকুর মারা যাওয়ার ঘটনা ফেসবুকে বেশ ভাইরাল হয়। এরপর গত ১ জুন রাতে দিঘির পূর্ব পাশের নারী ঘাটে শিশু ফাতেমা আক্তারকে টেনে নেয় কুমিরটি।পরদিন ভোরে উদ্ধার হয় তার মরদেহ। 

এ ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেয় জেলা প্রশাসন। কর্তৃপক্ষের সিদ্ধান্তে ৩ জুন কুমিরটিকে স্থানান্তর করা হয় খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। 

এর মধ্য দিয়ে খানজাহান আলী (রহ.)-এর মাজার দিঘিতে কুমিরের প্রায় সাড়ে ৬০০ বছরের ঐতিহ্যের অবসান ঘটেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

কুমিরমাজারখানজাহান আলীর দিঘি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু