Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

রহিমা ফুডের শেয়ার কারসাজি

  • এক বিনিয়োগকারীর একাধিক বিও হিসাবে কৌশলে লেনদেন
নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৩৯
শেয়ার করুন:
রহিমা ফুডের শেয়ার কারসাজি

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারের দামে কারসাজির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মাত্র আড়াই মাস ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ানো হয়েছে ১৪৫ শতাংশ। একাধিক বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট ব্যবহার করে এই লেনদেন সম্পন্ন করা হয়। এক্ষেত্রে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া এমনভাবে সম্পন্ন হয়েছে, যাতে শেয়ার হাতবদল হলেও প্রকৃত মালিকানার কোনো পরিবর্তন হয়নি। মালিকানা অপরিবর্তিত রেখে শেয়ার কেনাবেচা করা সিকিউরিটিজ আইনের লঙ্ঘন। কারসাজির অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এসব অনিয়মের সত্যতা পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, মো. দেলোয়ার হোসেন নামের এক বিনিয়োগকারী একাধিক বিও অ্যাকাউন্ট ব্যবহার করে একই সঙ্গে ক্রেতা এবং বিক্রেতার দ্বৈত ভূমিকা পালন করেছেন। শেয়ারের প্রকৃত মালিকানা পরিবর্তন না করেই নিজেদের মধ্যে শেয়ার স্থানান্তরের ঘটনাটি রহিমা ফুডের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কাজ করেছে। বিষয়টিকে সন্দেহজনক লেনদেনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে চিহ্নিত করেছেন তদন্তসংশ্লিষ্টরা।

কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত দল রহিমা ফুডের শেয়ার লেনদেনের পর্যালোচনা করে। মূলত ২০২৫ সালের ১৫ জুন থেকে শুরু করে ২৭ আগস্ট পর্যন্ত সময়ের লেনদেন নিয়ে তদন্ত পরিচালিত হয়। তদন্ত দল দেখতে পায়, আড়াই মাস সময়ের মধ্যেই কোম্পানিটির শেয়ারের দাম ৬৮ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ১৬৮ টাকা ৯০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ, স্বল্প সময়ের ব্যবধানে শেয়ারটির দর বৃদ্ধি পায় ১০০ টাকা বা ১৪৫ দশমিক ১৪ শতাংশ।

ওই সময়ে বিনিয়োগকারী মো. দেলোয়ার হোসেন রহিমা ফুডের সবচেয়ে বড় ক্রেতা ছিলেন। তিনি তিনটি বিও অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার লেনদেন করেন। অ্যাকাউন্টগুলো এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ এবং আইআইডিএফসি সিকিউরিটিজে খোলা হয়েছিল। তদন্তে তার নাম মো. দেলোয়ার হোসেন এবং ডা. মো. দেলোয়ার হোসেন হিসেবে পাওয়া যায়। এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের অ্যাকাউন্টের মাধ্যমে তিনি ৩ লাখ ৬১ হাজার ৫৮৩টি শেয়ার কেনেন ও ২ লাখ ৮৭ হাজার ১৮৩টি শেয়ার বিক্রি করেন। তদন্তকালে তার মোট লেনদেনের পরিমাণ ছিল লেনদেনের প্রায় ২ দশমিক ৪৭ শতাংশ। তিনিই শেয়ারটির দ্বিতীয় সর্বোচ্চ বিক্রেতা ছিলেন। ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই শীর্ষে ছিলেন তিনি।

তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে বলা হয়েছে, ২০২৫ সালের ২৯ জুলাই সকাল ১০টা ১০ মিনিটে দেলোয়ার হোসেন একটি হাওলা লেনদেনের মাধ্যমে নিজের নিয়ন্ত্রিত দুটি অ্যাকাউন্টের মধ্যে ২ হাজার ৮৬টি রহিমা ফুডের শেয়ার স্থানান্তর করেন। লেনদেনে শেয়ারের মূল্য ছিল ১৩৪ টাকা। ক্রেতা ও বিক্রেতা উভয়ই ছিলেন তিনি। ফলে প্রকৃত মালিকানায় পরিবর্তন ঘটেনি। এতে বাজারে কৃত্রিম চিত্র তৈরি হয়, যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ধারা ১৭(ই)(৩) অনুযায়ী নিষিদ্ধ। শীর্ষ লেনদেনকারীদের মধ্যে আব্দুল মোবিন, আব্দুল হাফিজ জোয়ারদার তুহিন, তাসনিয়া তাহসিন, কৃষ্ণ দাস, বিজন পাল, ইমরানী, নাজমুল হোসেন, আলমগীর কবীর, সত্যজিত মজুমদার ও এ কে এম গোলাম বোহলুল সক্রিয় ছিলেন। তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক মেলেনি।

রহিমা ফুডশেয়ার কারসাজিবিনিয়োগকারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    আব্দুল মোবিন ২ লাখ ৬৩ হাজার ২১টি শেয়ার ক্রয় ও ২ লাখ ২৫ হাজার ৪০২টি বিক্রি করেন। তুহিন ১ লাখ ৮৬ হাজার ৪৭০টি ক্রয় ও ১ লাখ ৭৩ হাজার ৪৭০টি বিক্রি করেন। তাসনিয়া ১ লাখ ৭৬ হাজার ৭০৪টি কিনে সমপরিমাণ শেয়ার বিক্রি করেন। এ ছাড়া কৃষ্ণ দাস, বিজন পাল ও ইমরানীও উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার ক্রয় এবং বিক্রয় করেছেন।

    বাজারসংশ্লিষ্টরা বলছেন, স্বল্পসময়ে শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ক্ষেত্রে একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে কৃত্রিম লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে তা বাজার কারসাজির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। এ কারণে রহিমা ফুডের শেয়ার লেনদেন নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পরিচালিত এই গভীর তদন্ত এবং পরবর্তী এনফোর্সমেন্ট কার্যক্রম দেশের শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।