শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড
করপোরেশন লিমিটেডের শেয়ারের দামে কারসাজির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মাত্র আড়াই
মাস ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ানো হয়েছে ১৪৫ শতাংশ। একাধিক
বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট ব্যবহার করে এই লেনদেন সম্পন্ন করা হয়। এক্ষেত্রে
শেয়ার হস্তান্তর প্রক্রিয়া এমনভাবে সম্পন্ন হয়েছে, যাতে শেয়ার হাতবদল হলেও প্রকৃত
মালিকানার কোনো পরিবর্তন হয়নি। মালিকানা অপরিবর্তিত রেখে শেয়ার কেনাবেচা করা সিকিউরিটিজ
আইনের লঙ্ঘন। কারসাজির অভিযোগের ভিত্তিতে...