Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

দুর্বল শেয়ারে কারসাজি ঠেকাতে কঠোর নজরদারি দরকার: ডিএসই চেয়ারম্যান

agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৭:৩৮
শেয়ার করুন:
দুর্বল শেয়ারে কারসাজি ঠেকাতে কঠোর নজরদারি দরকার: ডিএসই চেয়ারম্যান

ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম। ছবি: আগামীর সময়

শেয়ারবাজারে ছোট মূলধনের ও দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারে কারসাজি ঠেকাতে কঠোর নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বললেন, এসব শেয়ারের লেনদেনে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হলে বিনিয়োগকারীরা আগেই সতর্ক হওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

মমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের শেয়ারবাজারে ঋণের পরিমাণ তুলনামূলক কম হলেও উল্লেখযোগ্যসংখ্যক কোম্পানি ছোট মূলধনের এবং অনেক কোম্পানির মৌলভিত্তি দুর্বল। একই সঙ্গে বাজারে খুচরা বিনিয়োগকারীদের আধিপত্য রয়েছে। এসব কারণে বিনিয়োগকারীদের ঝুঁকি বাড়ছে এবং কারসাজির সুযোগ তৈরি হচ্ছে।

তিনি বললেন, অনেক বিনিয়োগকারী অন্যরা শেয়ার কিনছে দেখে নিজেরাও সেই শেয়ারে বিনিয়োগ করেন। কিন্তু অনেক সময় তারা বাজারের সর্বোচ্চ দর বা সর্বোচ্চ দরের কাছাকাছি সময়ে শেয়ার কেনেন। পরে দর কমে গেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন।

ডিএসই চেয়ারম্যান উল্লেখ করেন, ছোট মূলধনের ও দুর্বল মৌলভিত্তির শেয়ারগুলোকে আলাদা শ্রেণিতে ভাগ করে সেগুলোর লেনদেনে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। এতে কোনো শেয়ারের দরে অস্বাভাবিকতা থাকলে বিনিয়োগকারীরা আগেই একটি সতর্ক সংকেত পাবেন।

বিশ্লেষকের ঘাটতি বড় সমস্যা

বাজারে নিবন্ধিত আর্থিক বিশ্লেষকের অনুপস্থিতিকেও বড় ঘাটতি হিসেবে উল্লেখ করেন মমিনুল ইসলাম। তিনি বললেন, কোনো কোম্পানির শেয়ার কেনা উচিত নাকি বিক্রি করা উচিত অথবা ধরে রাখা উচিত তা নিয়ে পেশাদার বিশ্লেষণ বাজারে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়ায়।

তিনি মত দেন, বাজারে এমন বিশ্লেষক থাকলে বিনিয়োগকারীরা আরও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন। একই সঙ্গে কারসাজিকারীদের জন্য বাজারে বিভ্রান্তি তৈরি করা কঠিন হবে।

মমিনুল ইসলাম বললেন, দীর্ঘমেয়াদে বাজারকে শক্তিশালী করতে ভালো মৌলভিত্তির আরও বেশি কোম্পানিকে বাজারে আনতে হবে। পাশাপাশি বাজারে বৈচিত্র্য বাড়াতে হবে। ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়বে। এতে কারসাজিকারীদের মাধ্যমে বাজারে অস্বাভাবিক অস্থিরতা তৈরির সুযোগ কমে আসবে।

এআই দিয়ে প্রতারণা শনাক্তের উদ্যোগ

ডিএসই চেয়ারম্যান বলেন, স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারের কারণে পরিচয় জাল করে প্রতারণা করা এখন অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) লোগো ব্যবহার করে বিভিন্ন গ্রুপ তৈরি করা হচ্ছে।

এসব গ্রুপ থেকে নিজেদের অনুমোদিত বা প্রত্যয়িত আর্থিক পরামর্শদাতা হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে। বিনিয়োগকারীদের অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। কোনো ঝুঁকি নেই বলেও প্রচারণা চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন।

মমিনুল ইসলাম দাবি করেন, গত বছর বিএসইসির পরিচয় ব্যবহার করে প্রতারণা করা কয়েকটি গ্রুপ শনাক্ত করা হয়েছিল। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে পাঠানো হয়। এর মধ্যে নারায়ণগঞ্জভিত্তিক একটি গ্রুপও ছিল।

তিনি বলেন, এত দিন স্টক এক্সচেঞ্জ ও বিএসইসির নজরদারির মূল ক্ষেত্র ছিল ব্রোকার, বিনিয়োগকারী ও ইস্যুয়ারদের নিয়ে গঠিত প্রচলিত লেনদেনব্যবস্থা। এখন সেই নজরদারির পরিধি আরও বাড়াতে হবে।

কারসাজি ও প্রতারণা শনাক্ত করতে এআই ব্যবহার করার পাশাপাশি এআই ব্যবহার করে যারা ডিজিটাল মাধ্যমে প্রতারণা করছে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শক্তিশালী মধ্যস্থতাকারী দরকার

মমিনুল ইসলাম আশঙ্কা প্রকাশ করেন, বাজারে শক্তিশালী ও সুনামসম্পন্ন আর্থিক মধ্যস্থতাকারীর ঘাটতিও রয়েছে। দক্ষ ও স্বচ্ছ ব্রোকারেজ হাউস পোর্টফোলিও ব্যবস্থাপক এবং মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপক প্রতিষ্ঠান শক্তিশালী হলে বিনিয়োগকারীরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগের সুযোগ পাবেন।

তিনি বললেন, বিনিয়োগকারীরা যখন পরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে পারবেন তখন বিভিন্ন অনলাইন প্রতারণা ও অবাস্তব মুনাফার প্রলোভনে পড়ার ঝুঁকি কমবে।

এ কারণে আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোকে ডিএসইর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।

মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজার নিয়ে সরকার এখন গুরুত্বের সঙ্গে কাজ করছে। বাজার সংস্কারের অংশ হিসেবে বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ নিজেদের সক্ষমতা বাড়ানোর কাজ করছে। আগামী কয়েক বছরে একটি শক্তিশালী স্থিতিশীল ও স্বচ্ছ পুঁজিবাজার গড়ে তোলাই লক্ষ্য।

ডিএসই চেয়ারম্যানশেয়ার কারসাজিকঠোর নজরদারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স