Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিরে টেনে নেওয়া শিশুর দাফন, নিরাপত্তা বাড়ানোর আশ্বাস প্রশাসনের

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৬:০৯
কুমিরে টেনে নেওয়া শিশুর দাফন, নিরাপত্তা বাড়ানোর আশ্বাস প্রশাসনের

মাজারের দীঘিতে কুমিরের টানে নিহত শিশুর জানাজায় অংশ নেন জেলা প্রশাসকসহ এলাকার অনেকে। ছবি: আগামীর সময়

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দীঘিতে কুমিরের আক্রমণে নিহত শিশুর দাফন হয়েছে দীঘিপাড়ের কবরস্থানে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে হস্তান্তর করা হয় সাত বছরের ফাতেমা আক্তারের মরদেহ। আজ মঙ্গলবার দুপুরে মাজার প্রাঙ্গণে জানাজা শেষে তার দাফন হয় দীঘির পূর্বপাড়ের কবরস্থানে।

জানাজায় অংশ নেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনসহ এলাকার অনেকে। এ সময় মাজারের দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলেন স্থানীয়রা।

বাগেরহাট পিসি কলেজের ছাত্রী সাদিয়া আক্তার বললেন, “হজরত খান জাহান আলীর (রহ.) সময়কার ‘কালা পাহাড়’ ও ‘ধলা পাহাড়’ নামের কুমিরের বংশ অনেক আগেই বিলুপ্ত হয়েছে। পরে ভারত থেকে কুমির এনে এখানে ছাড়া হয়েছে। তাই মাজারে কুমির রাখার প্রয়োজনীয়তা নিয়েও নতুন করে ভাবা উচিত।”


আরও পড়ুন

ভাইরাল ভিডিও ঘিরে বিভ্রান্তি, দিঘির ঘাটে কুকুর–কুমির ঘটনা ছিল দুর্ঘটনা

১১ এপ্রিল ২০২৬


বাগেরহাট সদরের বাসিন্দা মো. ফকরুল আহসান মনে করেন, ‘কুমির রাখতে হলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে অন্যত্র সরিয়ে নেওয়া উচিত।’

‘ঐতিহ্যের অংশ’ হিসেবে মাজারে কুমির রাখার পক্ষে বাগেরহাট শহরের ব্যবসায়ী আসলাম শিকদার। তবে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও কুমিরের খাদ্য ব্যবস্থাপনা স্বচ্ছ হতে হবে বলে মত তার।

পর্যটকদের নিরাপত্তায় দীঘির দুটি ঘাটকে নিরাপত্তা বলয়ের মধ্যে আনার সিদ্ধান্তের কথা জানালেন মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম।

জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেছেন, ‘শিশু ফাতেমার এই মর্মান্তিক মৃত্যুর পর মাজারে কুমির রাখার বিষয়টি নতুন করে বিবেচনা করা হচ্ছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে দীঘির দুটি ঘাটকে ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে কুমির ঘাটের কাছে আসতে না পারে। পাশাপাশি চিড়িয়াখানার আদলে একটি নির্দিষ্ট বেষ্টনীর মধ্যে কুমিরটিকে রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে।’


আরও পড়ুন

কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৭ এপ্রিল ২০২৬


স্থানীয় সংসদ সদস্য, মাজার কর্তৃপক্ষ ও খাদেমদের সঙ্গে আলোচনা করে কুমিরটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথাও উঠেছে আলোচনায়। কয়েকদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানালেন ডিসি বাতেন। 

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে দীঘির পূর্ব পাশের নারীঘাটে গোসল করতে নামলে ফাতেমাকে টেনে নেয় কুমির। প্রায় ৯ ঘণ্টা পর মঙ্গলবার ভোরে মাজারের খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

গত ৮ এপ্রিল একই দীঘিতে একটি কুকুরকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। এ নিয়ে দেশ জুড়ে চলে আলোচনা। 

বাগেরহাটখান জাহান আলী মাজারকুমির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়