Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভাইরাল ভিডিও ঘিরে বিভ্রান্তি, দিঘির ঘাটে কুকুর–কুমির ঘটনা ছিল দুর্ঘটনা

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:০২
ভাইরাল ভিডিও ঘিরে বিভ্রান্তি, দিঘির ঘাটে কুকুর–কুমির ঘটনা ছিল দুর্ঘটনা

বাগেরহাটের হজরত খানজাহান (রহ.) মাজারের দিঘিতে কুকুরকে কুমিরের খাবার হিসেবে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা অপতথ্য। একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্কে মাজার কর্তৃপক্ষ, নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি ছিল দুর্ঘটনাজনিত।

ভিডিওতে দেখা যায়, কুমিরের মুখে একটি কুকুর ধরা পড়েছে। এ দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে দাবি ওঠে, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে পানিতে ফেলে দেওয়া হয়েছে, এমনকি কেউ কেউ পা বেঁধে দেওয়ার কথাও প্রচার করেন। এসব পোস্টে ব্যাপক ভিউ ও মন্তব্য দেখা যায়।

তবে সংশ্লিষ্টদের বক্তব্য ভিন্ন। গত ৮ এপ্রিল বিকেলে একটি অসুস্থ কুকুর মাজার এলাকায় কয়েকজনকে কামড়ায়। স্থানীয়রা কুকুরটিকে তাড়াতে লাঠি ছুড়ে মারলে সেটি নারীদের ঘাট থেকে প্রধান ঘাটের দিকে ছুটে যায়। এ সময় কুকুরটি নিরাপত্তাকর্মী মো. ফোরকান হাওলাদারকে আঁচড় দিলে তিনি পা ঝাড়া দেন। তখন কুকুরটি পানিতে পড়ে যায় এবং দিঘিতে থাকা কুমির সেটিকে ধরে পানির নিচে নিয়ে যায়। ভিডিওতে এই মুহূর্তটিই ধারণ হয়ে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি আগে থেকেই অসুস্থ ছিল এবং কয়েকজনকে কামড়ানোর পাশাপাশি দুই-তিনটি মুরগিও মেরে ফেলে। সামনে যাকে পাচ্ছিল তাকেই তাড়া করছিল। স্থানীয় দোকানি ও লোকজন তাড়া দিলে সেটি দিঘির দিকে গিয়ে পড়ে।

নিরাপত্তাপ্রহরী মো. ফোরকান হাওলাদার উল্লেখ করেন, পাগলা কুকুরটি কয়েকজনকে কামড়ানোর পর তিনি লোকজনকে সতর্ক করছিলেন। তখন কুকুরটি এসে তাঁকে আঁচড় দেয়। পা ঝাড়া দিলে সেটি পানিতে পড়ে যায় এবং কুমির ধরে ফেলে। পরে তিনি হাসপাতালে গিয়ে টিকা নেন।

মাজারসংলগ্ন দোকানি বিনা আক্তার জানান, কুকুরটি তাঁর দোকানের সামনেও হামলা চালায় এবং একটি শিশুকেও কামড় দেয়। পরে দিঘিতে পড়ে গেলে কুমির সেটিকে ধরে নেয়। সামাজিক মাধ্যমে এ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় যুবক মেহেদী হাসান তপু। তার ভাষ্য, দিঘির কুমিরটির আচরণ সম্পর্কে কিছুটা ধারণা থাকলেও এটি বন্য প্রাণী হওয়ায় সব সময় ঝুঁকি থাকে। বিশেষ করে পূর্ণিমার সময় ডিম দেওয়ার কারণে মাদী কুমির বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। ঘটনাকালে কেউ পানিতে নামলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

মাজারের খাদেমরা জানান, বর্তমানে দিঘিতে একটি কুমির রয়েছে, যা ২০০৫ সালে ভারত থেকে এনে ছাড়া হয়। আগের কুমিরগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার পর এটি আনা হয়েছিল।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বললেন, ঘটনাটি দুর্ঘটনা হলেও সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়