মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০১:০৫
চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন

সংগৃহীত ছবি

চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের ভাইস মিনিস্টার জিন ঝিনের আমন্ত্রণে দেশটির রাজধানী বেইজিংয়ে একটি অভিজাত হোটেলে নৈশভোজে অংশগ্রহণ করে। সেখানে বিএনপি ও বাংলাদেশ সরকারের এই সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল।

একইসঙ্গে বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বাংলাদেশ-চীন সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে মর্মে আশাবাদও ব্যক্ত করেন তিনি।

বিএনপি মহাসচিবের ভাষ্য, চীন ও বাংলাদেশের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতীম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এবং শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত।

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সোমবার (২০ এপ্রিল) সকালে বেইজিং পৌঁছান মির্জা ফখরুল ইসলাম এবং গত ১৬ এপ্রিল থেকে সফররত বিএনপির ১৯-সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হন তিনি।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় বিএনপি মহাসচিব আইডিসিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে আইডিসিপিসি ভবনে এবং একই দিন বিকেলে গ্রেট হলে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং এর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

প্রতিনিধি দলে রয়েছেন ইসমাইল জবিউল্লাহ, সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা); এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি, ভাইস চেয়ারম্যান, বিএনপি; শামসুজ্জামান দুদু, সাবেক এমপি ও ভাইস চেয়ারম্যান, বিএনপি; আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বিএনপি; নজমুল হক নান্নু, সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ; বেবি নাজনীন, সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ; খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব, বিএনপি; হাবিব উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব, বিএনপি; আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিএনপি; ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি; কামরুজ্জামান রতন এমপি, সমাজকল্যাণ সম্পাদক, বিএনপি; মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক, বিএনপি; নিলোফার চৌধুরী মনি, সাবেক সাংসদ ও সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বিএনপি; সায়েদ আল নোমান এমপি ও সভাপতি, বাংলাদেশ জুট ওয়ার্কার পার্টি; মনোয়ার হোসেন এমপি, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব; সানজিদা ইসলাম তুলি, আহ্বায়ক, মায়ের ডাক; কামাল আনোয়ার আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল; কৃষিবিদ ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল; মো. আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল; মীর সোলাইমান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সহকারী একান্ত সচিব।

মির্জা ফখরুলচীনপলিসি
    শেয়ার করুন:
    Advertisement
    বিদেশে পড়ার স্বপ্ন, যুদ্ধের ময়দানে শেষ মুহিবুরের জীবন

    বিদেশে পড়ার স্বপ্ন, যুদ্ধের ময়দানে শেষ মুহিবুরের জীবন

    ২১ এপ্রিল ২০২৬, ০০:০৩

    দেশের আকাশসীমা এখন হাতের মুঠোয়

    দেশের আকাশসীমা এখন হাতের মুঠোয়

    ২০ এপ্রিল ২০২৬, ২৩:০৮

    হানি ট্র্যাপে পড়ে ৬ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

    হানি ট্র্যাপে পড়ে ৬ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

    ২০ এপ্রিল ২০২৬, ২৩:২৩

    চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন

    চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন

    ২১ এপ্রিল ২০২৬, ০১:০৫

    হেলিকপ্টারের মিশন সিসিটিভিতে সারবেন শিক্ষামন্ত্রী

    হেলিকপ্টারের মিশন সিসিটিভিতে সারবেন শিক্ষামন্ত্রী

    ২০ এপ্রিল ২০২৬, ১৯:১৭

    পরিবারটির জীবন থামল কত কমে

    পরিবারটির জীবন থামল কত কমে

    ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৮

    এমপি হওয়ার মতো যোগ্য নেত্রী নেই চট্টগ্রাম বিএনপিতে!

    এমপি হওয়ার মতো যোগ্য নেত্রী নেই চট্টগ্রাম বিএনপিতে!

    ২০ এপ্রিল ২০২৬, ২২:১৪

    ৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

    ৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

    ২০ এপ্রিল ২০২৬, ০০:৫১

    ইরানের সঙ্গে চুক্তির আগে হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র

    ইরানের সঙ্গে চুক্তির আগে হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র

    ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৬

    মিলনায়তন বরাদ্দে শিল্পকলার ‘কাণ্ডজ্ঞানহীন’ আচরণ, ক্ষুব্ধ নাট্যকর্মীরা

    মিলনায়তন বরাদ্দে শিল্পকলার ‘কাণ্ডজ্ঞানহীন’ আচরণ, ক্ষুব্ধ নাট্যকর্মীরা

    ২১ এপ্রিল ২০২৬, ১২:৫২

    তবে কি মেহেরপুরে ফিরে আসছে চরমপন্থা

    তবে কি মেহেরপুরে ফিরে আসছে চরমপন্থা

    ২০ এপ্রিল ২০২৬, ২২:৩০

    বিএনপির সংসদ সদস্য হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

    বিএনপির সংসদ সদস্য হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

    ২০ এপ্রিল ২০২৬, ১৬:১৯

    দশমের সিঁড়িতে ঝরল সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

    দশমের সিঁড়িতে ঝরল সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

    ২০ এপ্রিল ২০২৬, ২২:০১

    ট্রাম্পের পরবর্তী নিশানা কে?

    ট্রাম্পের পরবর্তী নিশানা কে?

    ২০ এপ্রিল ২০২৬, ২২:২৮

    ৫২তম দিনে সামান্য শিথিল ইরানের ইন্টারনেট ব্লকেড

    ৫২তম দিনে সামান্য শিথিল ইরানের ইন্টারনেট ব্লকেড

    ২০ এপ্রিল ২০২৬, ২৩:০৫