Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

রুহিন হোসেন প্রিন্স

জনমত উপেক্ষা করে বন্দর বিদেশিদের দেওয়া অগণতান্ত্রিক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৯:৩৬
জনমত উপেক্ষা করে বন্দর বিদেশিদের দেওয়া অগণতান্ত্রিক

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

আজ রবিবার রাজধানীর পুরান পল্টন মোড়ে সিপিবির পল্টন শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার জনমত উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব বিরোধী অবস্থান নিয়েছে। অবিলম্বে এই চুক্তি বাতিল না করলে দেশের ওপরে মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য আরো বৃদ্ধি পাবে। যা আগামীতে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক সব ধরনের স্বাধীনতা খর্ব হবে।

তিনি বলেন, শুধু তাই নয়, ভূ-রাজনৈতিক আধিপত্য বিস্তারে বঙ্গোপসাগরকে ঘিরে আমেরিকা এ অঞ্চলে যে আধিপত্য কায়েম করতে চাইছে সে কাজে সফল হলে বাংলাদেশকে আগামীতে প্রক্সি ওয়ার এর মধ্যে থাকতে হবে।

আরও পড়ুন

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে জখম

০৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দর লাভজনক উল্লেখ করে প্রিন্স বলেন, এখানে দুর্নীতি অব্যবস্থাপনা থাকলে, তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যন্ত্রপাতির আধুনিকায়নের জন্য যন্ত্রপাতি আনা এবং পরিচালনার জন্য প্রয়োজনে বিশেষজ্ঞ আনতে হবে। কিন্তু এই পরিচালনার ভার বিদেশিদের দেওয়ার মধ্য দিয়ে সার্বভৌমত্ব বিরোধী অবস্থান নেওয়া যাবে না।

সরকারের ‘সবার আগে ও সবার জন্য বাংলাদেশ’ বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনমত উপেক্ষা করে যদি বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া হয় তখন বলতে হবে সরকার মুখে যাই বলুক না কেন আসলে তার মূল লক্ষ্য হলো সবার আগে এবং সবার জন্য আমেরিকা।

প্রিন্স বলেন, নির্বাচিত হলেই সরকার গণতান্ত্রিক হয় না। গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে নিজেকেই গণতান্ত্রিক সরকার প্রমাণ করতে হয়। চট্টগ্রাম বন্দর বিদেশিদের না দেওয়ার ব্যাপারে দেশের অধিকাংশ মানুষ একমত থাকলেও সরকার জনগণ উপেক্ষা করে বিদেশিদের বন্দর পরিচালনার ভার দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা অগণতান্ত্রিক।

সিপিবি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য ত্রিদীব সাহা, সিপিবি পল্টন থানার সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল এবং বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত প্রমুখ।

প্রিন্সবন্দরআমেরিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’