Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

২৩ বছরের পুরনো রাসায়নিক সরছে চট্টগ্রাম বন্দর থেকে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ২০:২২
২৩ বছরের পুরনো রাসায়নিক সরছে চট্টগ্রাম বন্দর থেকে

চট্টগ্রাম বন্দর থেকে বিপদজনক রাসায়নিক পদার্থ সরানো হচ্ছে

চট্টগ্রাম বন্দর সংরক্ষিত এলাকার ভেতর দীর্ঘ ২৩ বছর ধরে পড়ে থাকা ১৫০ টন বিপদজনক রাসায়নিক পদার্থ পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করার কাজ শুরু হয়েছে।

আজ শনিবার সকালে কেমিক্যাল ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে বন্দর থেকে ৯টি কনটেইনার ভর্তি এসব বিপদজনক রাসায়নিক বিশেষ নিরাপত্তাবেষ্টনীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ‘ওয়াটা কেমিক্যালস লিমিটেড’ এর উদ্দেশে রওনা হয়। প্রথম চালানে ১০৬ টন রাসায়নিক আছে। বাকি রাসায়নিক ধাপে ধাপে সেখানে নেওয়া হবে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রাসেল আহমেদ জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কনটেইনার জট কমানোর লক্ষ্যে এসব মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী অ্যাসিডজাতীয় পণ্য ধ্বংসের এই সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।

বন্দর সূত্র জানায়, ২০০৩ সাল থেকে এসব রাসায়নিক বন্দরের শেডে পড়ে থেকে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করেছিল। চালানগুলোর মধ্যে রয়েছে ২৫ টন সালফিউরিক এসিড, ৫০০ কেজি নাইট্রিক এসিড, ৯২ টন মিথানল এবং ৩২ টন থিনার।

কেমিক্যাল ধ্বংস কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সুপারিশ ও কাস্টম হাউসের তত্ত্বাবধানে সরকারি সিদ্ধান্তে এই বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নারায়ণগঞ্জের ওয়াটা কেমিক্যালস লিমিটেডের কারখানায় নিয়ম মেনে পরিবেশবান্ধব পদ্ধতিতে এসব কেমিক্যাল ধ্বংস করা হবে।

এর আগেও বন্দরে পড়ে থাকা ঝুঁকিপূর্ণ রাসায়নিক ও বর্জ্য সরাতে উদ্যোগ নেয় কাস্টমস কর্তৃপক্ষ। ২০২১ সালে ‘পি’ শেডে ২০ বছর ধরে পড়ে থাকা ২৫ টন বিপদজনক রাসায়নিক সুনামগঞ্জের ছাতকে অবস্থিত লাফার্জহোলসিম সিমেন্ট কারখানায় নিয়ে ধ্বংস করা হয়েছিল।

গত ২৪ আগস্ট চট্টগ্রাম বন্দর থেকে ৩৪ কনটেইনারে ৯৩৫ টন নষ্ট খেজুর এবং ৪০ কনটেইনারে ১ হাজার ২ টন মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশসহ মোট ১২৬ কনটেইনার বর্জ্য ধ্বংস করেছিল কাস্টম হাউস।

চট্টগ্রামবিপদজনক রাসায়নিক পদার্থবন্দর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের