চট্টগ্রাম বন্দর সংরক্ষিত এলাকার ভেতর দীর্ঘ ২৩ বছর ধরে পড়ে থাকা ১৫০ টন বিপদজনক রাসায়নিক পদার্থ পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করার কাজ শুরু হয়েছে।
আজ শনিবার সকালে কেমিক্যাল ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে বন্দর থেকে ৯টি কনটেইনার ভর্তি এসব বিপদজনক রাসায়নিক বিশেষ নিরাপত্তাবেষ্টনীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ‘ওয়াটা কেমিক্যালস লিমিটেড’ এর উদ্দেশে রওনা হয়। প্রথম চালানে ১০৬ টন রাসায়নিক আছে। বাকি রাসায়নিক ধাপে ধাপে সেখানে নেওয়া হবে।চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রাসেল আহমেদ জানিয়েছেন, চট্টগ্রাম ব...