বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্রসৈকত থেকে শুরু করে বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, পাহাড়, নদী, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য— সবই রয়েছে বাংলাদেশে। এই দর্শনীয় স্থানগুলোর সুবাদে পর্যটনের বিপুল সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক বাজারে এখনো তৈরি হয়নি কাঙ্ক্ষিত অবস্থান। বরং সাম্প্রতিক সময়ে কমেছে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর সংখ্যা।
পর্যটন ব্যবসায়ীরা বলছেন, অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক আকর্ষণ থাকার পরও পর্যাপ্ত বিনোদন সুবিধার অভাব, সমন্বয়হীনতা, নীতিগত দুর্বলতা, অপর্যাপ্ত অবকাঠামো এবং আন্ত...