Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আইএসপিআর

সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৮:৩০
সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার

অবরোধ-সংঘাত পেরিয়ে পর্যটক বহনকারী গাড়ি সাজেক থেকে ফিরেছে খাগড়াছড়িতে । ছবি: ভিডিও থেকে

অবরোধ ও সংঘাত পেরিয়ে পর্যটনকেন্দ্র সাজেক থেকে ৩ হাজার পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

পুলিশের মতো প্রতিরক্ষা বাহিনীও গোলাগুলির জন্য পাহাড়ি রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটি ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে।

সাজেকে ইউপিডিএফ সমর্থিত দুটি সংগঠনের অবরোধে আটকা পড়েছিলেন পূজার ছুটিতে এই পর্যটনকেন্দ্রে যাওয়া অনেকে।

আজ সকালে তাদের উদ্ধার করে আনার সময় উজোবাজার এলাকায় সেনাবাহিনীর ওপর সশস্ত্র একটি দল গুলি চালায় বলে পুলিশ জানিয়েছিল।

আইএসপিআর জানায়, অবরোধের কারণে সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে ভ্রমণরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।

মাঝে সংঘাতের ঘটনা ঘটলেও সমন্বিত প্রচেষ্টায় অবরুদ্ধ পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। পর্যটকদের সবাই অক্ষত রয়েছেন বলেও জানানো হয়েছে।


আরও পড়ুন

সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

২২ অক্টোবর ২০২৬

সংঘর্ষের জন্য ইউপিডিএফকে দায়ী করে আইএসপিআর বলেছে, স্থানীয় জনগণকে জোর করে মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ করেছিল দলটি।

পর্যটকদের সাজেক থেকে সরিয়ে আনার সময় সকাল ১০টার দিকে গাড়িবহর গঙ্গারাম বাজার এলাকায় অবরোধকারীরা আটকে দিয়েছিল।

এ সময় সেনাবাহিনী ও পুলিশের টহল দল অবরোধকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছিল বলে আইএসপিআর জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তবে আলোচনা চলাকালে ইউপিডিএফের প্ররোচনায় অবরোধকারীরা আকস্মিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পর্যটকদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে অবরোধকারীদের সরিয়ে দেয়।

এরপর গাড়িবহর এগোতে শুরু করলে বেলা ১১টার দিকে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে ৩০-৪০ রাউন্ড গুলি ছোড়ে বলে আইএসপিআরের দাবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় সেনাবাহিনীর টহল দল আত্মরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাল্টা গুলিবর্ষণ করলে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এর আগে রাঙামাটির পুলিশ সুপারও একই দাবি করেছিলেন। ইউপিডিএফ তখন এই দাবি প্রত্যাখ্যান করে বিবৃতি দেয়। তাদের দাবি, সেনাবাহিনী একতরফা গুলি ছুড়েছিল।

ইউপিডিএফ সমর্থিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন সংগঠন দুটি সেখানে অবরোধ ডেকেছে। তাদের দাবি হচ্ছে, সাজেক থেকে পাহাড়ি আরেক দল জেএসএসের ‘সশস্ত্র গোষ্ঠী’কে বিতাড়িত করতে হবে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) নেতৃত্ব দিচ্ছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। ১৯৯৬ সালে তিনি সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করার পর তার বিরোধিতা করে প্রসিত বিকাশ খিসার নেতৃত্বে গঠিত হয় ইউপিডিএফ।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে অনেকটা কোণঠাসা হয়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের একটি অংশ পর্যটন এলাকায় অবস্থান নিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বর্তমান অবস্থায় সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষা, স্থানীয় জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সাজেকপর্যটকইউপিডিএফঅবরোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    দিনলিপি

    দিনলিপি