আকাশ ছুঁয়ে মেঘের বাড়ি ঘুরে এলাম। সেখানে মেঘেরা ডানা মেলে দল বেঁধে ঘুরে বেড়ায়, কখনো ঢেকে দেয় পাহাড়ের গা । বিকালে সূর্যের রঙ উপত্যকায় ছবি আঁকে। সমতলের কোলাহল থেকে বহু দূরে, পাহাড়ের বুক জুড়ে কবিতার মতো সুন্দর সেই জনপদ— মেঘের রাজ্য সাজেক।শরতের আলোয় সেই রাজ্যেই কাটিয়ে এলাম কিছুটা সময় । শরীর ফিরেছে সমতলে, কিন্তু মন পড়ে আছে সেখানেই। সময় কাটছে এক অদ্ভুত ঘোরের মধ্যে, যেন নিসর্গের মায়াজালে আটকা পড়ে আছি। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে পাহাড়, মেঘ, সবুজ আর নীল আকাশ। মনে হয়, এখনো যেন শুয়ে আছি পাহাড়ের বিছানায়।পাহাড়ের...