Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভরা মৌসুমেও দিনে কোটি টাকার ক্ষতি সাজেকে

প্রণব বল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৬:১৬
শেয়ার করুন:
ভরা মৌসুমেও দিনে কোটি টাকার ক্ষতি সাজেকে

সংগৃহীত ছবি

আধিপত্য-সংক্রান্ত বিরোধের জেরে রাঙামাটির পর্যটন এলাকা ‘সাজেক ভ্যালি’ এখনো অচল। টানা এক মাসের অবরোধের কারণে পর্যটক যাওয়া বন্ধ। ফলে পর্যটন মৌসুমে হাত গুটিয়ে বসে আছেন সাজেকের রিসোর্ট, রেস্টুরেন্ট এবং যানবাহন মালিকরা। পর্যটনকেন্দ্র ঘিরে স্থানীয় বাসিন্দাদের ছোটখাটো আয়-রোজগারও চুলোয় গেছে। সব মিলিয়ে দিনে ক্ষতি কোটি টাকা। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তার কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। কেউ কোনো কিছু বলতেও পারছে না।

সমাধানের নতুন কোনো চেষ্টা আছে কি না- জানতে চাইলে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বললেন, ‘এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। খাগড়াছড়ি ও রাঙামাটির এমপি স্যারদের সঙ্গে আমরা গিয়েছিলাম। এমপিদের সঙ্গে কথা বলেন।’ রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান আগামীর সময়কে বললেন, ‘অবরোধ একপক্ষ প্রত্যাহার করে, অপরপক্ষ করে না। এভাবে চলছে। তবে আগের চেয়ে কিছুটা শিথিল হয়েছে বলে মনে হয়। আরও সময় গেলে ধীরে ধীরে হয়তো ঠিক হবে। আমি যদিও আপডেট জানি না। আন্দোলনকারীদের নানা দাবি ছিল। কিছুটা অবাস্তবও। কোনো সশস্ত্র গ্রুপের পক্ষে আমরা নই। আইনশৃঙ্খলা বাহিনী তা দেখবে।’

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন—এই দুই সংগঠন হঠাৎ ১১ অক্টোবর সাজেকে সড়ক অবরোধের ডাক দেয়। অক্টোবরের মাঝামাঝি দুর্গাপূজা উপলক্ষে কয়েক দিন অবরোধ স্থগিত রাখে। কিন্তু পূজার পর অনির্দিষ্টকালের জন্য আবার অবরোধ ডাকে। যদিও ১০ নভেম্বর এক ভিডিওবার্তায় সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন সাজেকের কার্বারি নতুন জয় চাকমা। তবে প্রত্যাহারের ঘোষণার সঙ্গে একমত হয়নি গণঅধিকার রক্ষা কমিটি। তারা অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয়।

থমকে আছে সমাধানের উদ্যোগ

২৫ অক্টোবর রাঙামাটিতে রাঙামাটি ও খাগড়াছড়ির দুই সংসদ সদস্য যথাক্রমে দীপেন দেওয়ান ও আবদুল ওয়াদুদ ভূঁইয়ার উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠকে তিন হেডম্যানকে দিয়ে একটি মধ্যস্থতা কমিটি গঠন করেছিল। ওই কমিটির কাজ ছিল আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের সংযোগ স্থাপন করে দেওয়া। কিন্তু ২৬ অক্টোবর দুই সংসদ সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারা উজোবাজার এলাকায় গিয়ে নিজেরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। তিন সদস্যবিশিষ্ট হেডম্যান কমিটির শান্তি বিজয় চাকমা আগামীর সময়কে বললেন, ‘আমরা বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। এদিকে দুই এমপি ও প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে তখন কথা বলেছেন। আমাদের তেমন দরকার হয়নি। এর পর থেকে আমাদের আর কোনো ভূমিকা নেই।’

প্রশাসনের দিক থেকেও এখন আর তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অনেকটা সময়ের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বিষয়টি। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, এমন বিশ্বাস প্রশাসনের।

দিনে ক্ষতি কোটি টাকা

সাজেকের প্রায় দেড়শ কটেজ এখন পর্যটকশূন্য। কটেজ ছাড়াও খাবার হোটেল, যানবাহন, পানিসহ নানা ব্যবসা-বাণিজ্য হয় এটি ঘিরে। অনেকের রুটি-রুজি এখন এখানে। কটেজকেন্দ্রিক দিনে ২০ লাখ টাকার ক্ষতি হচ্ছে বলে কটেজ মালিক সমিতির সঙ্গে কথা বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকের আয়-রোজগার এখন সাজেক পর্যটন ভ্যালির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তারা ক্ষেতের সবজি, ফলমূল, হস্তশিল্প, পোশাক-পরিচ্ছদসহ অনেক কিছু বিক্রি করে থাকেন পর্যটকদের কাছে। এই ব্যবসা এখন পুরোদমে বন্ধ।

কটেজ মালিক সমিতির সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুপর্ন দেব বর্মণ বলেছেন, ‘এখনো অবরোধ চলছে। কটেজ খাতে দিনে ২০ লাখ টাকার ব্যবসা হয়। এ ছাড়া পানির ব্যবসা, স্থানীয়দের সবজি, ফলমূল, মুরগি, চাল ইত্যাদি রয়েছে। পরিবহন খাতে বড় একটি ব্যবসা হয়। দিনে সব মিলিয়ে ১ কোটি টাকার ব্যবসা চলে। এখন পর্যটন মৌসুম। এই মৌসুমে হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে। আমরা চাই অচলাবস্থার নিরসন হোক।’

পার্বত্য যানবাহন সমিতি খাগড়াছড়ির সভাপতি আয়ুশ শান্তি চাকমা জানিয়েছেন, মৌসুমে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ গাড়ি সাজেক যাওয়া-আসা করে। এক মাস ধরে বন্ধ থাকায় তাদের আয়-রোজগার বন্ধ।

চট্টগ্রামসাজেকমৌসুমপর্যটন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য