নেপালের রসুয়াবাসির জন্য দুর্যোগ কেবল শুরু হয়েছে। যারা প্রাণ
হারিয়েছেন তারা তো চলেই গেছেন, যারা বেঁচে আছেন তারা প্রতিনিয়ত লড়াই করছেন বেঁচে থাকার
জন্য। খাবার নেই, পানি নেই, মাথার উপর ছাদ নেই, ওষুধ, চিকিৎসা কিচ্ছু নেই। আছে শুধু
কোথাও হয়তো আপনজন বেঁচে আছেন সেই আশা আর ধুকপুক করা একটা প্রাণ।
ভাদ্রের ১০ তারিখ (বুধবার), সকাল ৮টা ৩৭ মিনিটে বিকট শব্দে খসে পড়ল
হিমবাহ, প্রকম্পিত হল চারিধার। ভোটেকোশি নদী দিয়ে নেমে আসতে থাকল পাহাড়ি ঢল। পাহাড়ি
ঢল তো নয়, যেন বিশালাকৃতির সর্পিল এক দানব। চলার পথে যা পাচ্ছ...