Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

নেপালে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত নদী-ব্রিজ-জনপদ

ফরহাদ হোসেন ,নেপাল থেকে
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৭:৫৯
নেপালে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত নদী-ব্রিজ-জনপদ

প্রবল স্রোতে অসংখ্য সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৫৪৭ জনে পৌঁছেছে বলে সর্বশেষ পুলিশ-ভিত্তিক প্রতিবেদনে জানা গেছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে নদী ও নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

বন্যার সবচেয়ে ভয়াবহ আঘাত আসে ভোটেকোশি নদী এলাকায়। তিব্বত থেকে নেমে আসা প্রবল পানির ঢল ভোটেকোশি নদী দিয়ে নেমে পরে ত্রিশূলী নদীতে প্রবেশ করে। এরপর পানির প্রবাহ আরও নিচের দিকে নারায়ণী নদী পর্যন্ত ছড়িয়ে পড়ে।

বন্যায় রাসুয়া জেলার তিমুরে, রাসুওয়াগাধি, স্যাফ্রুবেশি ও বেত্রাবতীসহ বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পানির ঢল নুয়াকোট ও ধাদিং এলাকাতেও আঘাত হানে। গোরখা ও চিতওয়ানসহ আরও কয়েকটি নিম্নাঞ্চলেও বন্যার প্রভাব পড়েছে।

প্রবল স্রোতে অসংখ্য সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ধাদিংয়ের ফুরকে খোলা ব্রিজ ধ্বংস হওয়ায় গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। জারেখেত, ঘাটবেশি ও আঠাইস কিল্লা এলাকার কয়েকটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার পানিতে বাড়িঘর, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ অবকাঠামো এবং জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ এখনো ব্যাহত রয়েছে।

এদিকে নতুন করে বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে। তিব্বত সীমান্তের কাছে ছোচেন খোলা ও পুরেপো সাংপো নদীর মিলনস্থলের কাছে তৈরি হওয়া একটি বড় জলাধার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে ভোটেকোশি নদীতে আবারও পানির প্রবাহ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। ভোটেকোশি, ত্রিশূলী ও নারায়ণী নদীর তীরবর্তী মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

নেপালনেপালের বন্যাআকস্মিক বন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু