Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

নিজের ঘর নেই, পরিবার নেই তবু গ্রামের মানুষের খাবারের চিন্তায় বিক্রম

রমেশ প্রসাদ তিমালসিনা, কাঠমান্ডু থেকে
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৮
নিজের ঘর নেই, পরিবার নেই তবু গ্রামের মানুষের খাবারের চিন্তায় বিক্রম

ভোটেকোশির ভয়াল স্রোত কেড়ে নিয়েছে তার ঘর, জমি, বছরের পর বছরের পরিশ্রম। নিখোঁজ বাবা, খোঁজ নেই আরও ১৫ জন আত্মীয়ের। নিজের জীবনই যেখানে অনিশ্চয়তায় ভরা, সেখানে অন্যদের কথা ভাবার সময় কোথায়? কিন্তু নেপালের রসুয়ার বাসিন্দা বিক্রম থাপা মাগারের কাছে নিজের শোকের চেয়েও বড় হয়ে উঠেছে গ্রামের মানুষের বেঁচে থাকার লড়াই।

বন্যায় সব হারিয়েও তিনি কাঠমান্ডু ছুটে গিয়েছেন নিজের জন্য নয়, দুর্গত গ্রামবাসীর জন্য ত্রাণ সংগ্রহ করতে। চোখে এখনও নিখোঁজ বাবার অপেক্ষা, মনে নিজের ভেঙে যাওয়া সংসারের কষ্ট। তবু তাঁর কণ্ঠে একটাই আবেদন, বেঁচে যাওয়া মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে হবে।

গত ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়ে নেপালের রাশুয়া জেলা। ভোতে কোশি নদীর প্রবল স্রোতে ভেসে যায় বহু ঘরবাড়ি, জমি ও সম্পদ। বিক্রমেরও রক্ষা হয়নি। তার বাবা ও ১৫ জন আত্মীয় বন্যার পর থেকে নিখোঁজ। তারা কোথায়, বেঁচে আছেন কি না, কিছুই জানেন না তিনি।

বিক্রমের চোখের সামনে এখনও ভাসে সেই ভয়াবহ মুহূর্ত। বন্যার সতর্কবার্তার পর হাতে ছিল মাত্র কয়েক মিনিট। কিন্তু ভোটেকোশির স্রোত ছিল এত দ্রুত ও শক্তিশালী যে পালানোর সুযোগ পাননি অনেকেই। কেউ সন্তানকে বাঁচাতে ছুটেছেন, কেউ বৃদ্ধ স্বজনকে নিরাপদে সরানোর চেষ্টা করেছেন। কিন্তু নদীর উন্মত্ত গতির কাছে হার মানতে হয়েছে সবাইকে।

এই বিপর্যয়ে মৃত্যুর মুখ থেকে ফিরেছে বিক্রমের মেয়েও। প্রায় ৩৫ থেকে ৪০ জন শিশুকে নিয়ে যাওয়া একটি স্কুলবাস বন্যার কবলে পড়ে। চালক শিশুদের নিরাপদ স্থানে সরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাসটি স্রোতে ভেসে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় বিক্রমের মেয়ে। কিন্তু তার বাবা ও ১৫ আত্মীয় এখনও নিখোঁজ।

বন্যার পর রাসুয়ার উত্তারগয়া গ্রামীণ পৌরসভার ১, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন বিক্রম। বহু মানুষের ঘর নেই, জমি নেই, খাবার নেই। স্থানীয় বাসিন্দারা একে অপরকে আশ্রয়, পানি ও খাবার দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু এই সহযোগিতা আর কত দিন চলবে, সেই প্রশ্নই তাকে কাঠমান্ডুতে নিয়ে এসেছে।

বিক্রম নেপাল ফেডারেশন অব ইন্ডিজেনাস ন্যাশনালিটিজের রাশুয়া শাখার সভাপতিও। তার অভিযোগ, আকাশে হেলিকপ্টার দেখা গেলেও দুর্গত গ্রামের মানুষ এখনও রাষ্ট্রের উপস্থিতি অনুভব করছে না। ধ্বংসস্তূপের পাশে ক্ষুধার্ত শিশু, নিখোঁজ স্বজনের অপেক্ষায় থাকা পরিবার... এই যন্ত্রণা দূর থেকে দেখা যায় না।

ভোটেকোশির জল একদিন থেমে যাবে। কিন্তু বিক্রমের অপেক্ষা থামবে না। হয়তো কোনও একদিন ফোন আসবে, “আপনার স্বজনদের খুঁজে পাওয়া গেছে।”সেই ফোনই এখন তাঁর পৃথিবীর সবচেয়ে বড় আশা। ততদিন নিজের কষ্ট বুকে নিয়েই গ্রামের মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি।

নেপালের বন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise