‘আমার একমাত্র ছেলে কোথায় আছে, কী খাচ্ছে, কেমন আছে— কিছুই জানি না। বেঁচে আছে, নাকি মারা গেছে, তাও জানি না। আট দিন হয়ে গেল, ছেলেটা বাড়ি ফিরছে না। আমি আর সহ্য করতে পারছি না। আমার ছেলেকে ফিরিয়ে দিন।’কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মেহেজাবিন সুলতানা। চোখের পানি আর বুকভরা হাহাকারে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানান তিনি। একমাত্র সন্তান নাফিজ হাসান জিমকে (১৩) হারিয়ে দিশেহারা এই মা। প্রতিটি মুহূর্ত কাটছে অজানা শঙ্কা আর অপেক্ষায়। কখন দরজায় কড়া নেড়ে ছেলে ফিরে আসবে, সেই আশায় পথ চেয়ে আছেন তিনি।যশোরের অভয়নগর...