চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ সপ্তাহে নয়াদিল্লি সফর করবেন। তার এই সফর দুই বৃহৎ প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক উষ্ণতা আরও বাড়াতে পারে। সাত বছর পর ভারতে তার এই প্রথম সফর। তবে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কও যে উন্নত হবে, এমন লক্ষণ এখনও খুব বেশি নেই।বিশ্লেষকেরা বলছেন, দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এখনও নানা বাধার মুখে রয়েছে। এর মধ্যে রয়েছে বিধিনিষেধের কারণে বিনিয়োগ আটকে থাকা, ভিসা পেতে দেরি এবং শিল্প সরঞ্জাম আমদানিতে বিধিনিষেধ। এসব বিষয় দুই দেশের কূটনৈতিক অগ্রগতি ও অর্থনৈতিক সম্পর্কের মধ্য...