Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টের বিরুদ্ধে অভিযান দিল্লি পুলিশের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৬:১৮
মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টের বিরুদ্ধে অভিযান দিল্লি পুলিশের

ছবি: রয়টার্স

দিল্লির যন্তর-মন্তরের আন্দোলন এবং পরবর্তী সহিংসতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিকমাধ্যমে করা আপত্তিকর পোস্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সূত্রগুলোর দাবি, প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আপত্তিকর ভাষা ব্যবহার করা পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলতে একাধিক সামাজিকমাধ্যম প্ল্যাটফর্মকে নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশ।

পুলিশের দাবি, আন্দোলন ও পরবর্তী সহিংসতার সময় সামাজিকমাধ্যমে আপলোড করা একাধিক পোস্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। সেসব পোস্ট শনাক্ত করার পরই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সামাজিকমাধ্যম প্ল্যাটফর্মে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। আপত্তিকর কোনো পোস্ট শনাক্ত হলেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে আইন অনুযায়ী তা সরিয়ে নেওয়ার জন্য নোটিস পাঠানো হচ্ছে।

দিল্লি পুলিশের সামাজিকমাধ্যম পর্যবেক্ষণ দল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সার্বক্ষণিক নজরদারি চালিয়ে আপত্তিকর কনটেন্ট শনাক্ত ও চিহ্নিত করছে বলেও জানিয়েছে সূত্রগুলো।

২০২৬ সালের নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থী ও তরুণদের ব্যাপক অংশগ্রহণে দিল্লির যন্তর-মন্তরে শুরু হওয়া আন্দোলন শনিবার শেষ হয়। কেন্দ্র সরকার আন্দোলনকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ার পর কর্মসূচির সমাপ্তি ঘটে।

গৃহীত দাবিগুলোর মধ্যে ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর প্রত্যাহারের জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সংস্কারে উচ্চক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্স গঠন এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস।

ককরোচ আন্দোলনদিল্লি পুলিশনরেন্দ্র মোদিসোশ্যাল মিডিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!