Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

মোদিবিরোধী আন্দোলনের ছবি দাবি করে স্পেনের ছবি প্রচার

ফ্যাক্ট চেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ২২:০০
মোদিবিরোধী আন্দোলনের ছবি দাবি করে স্পেনের ছবি প্রচার

ছবি: আগামীর সময়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ ঘটাতে আবার দেশটিতে মোদিবিরোধী আন্দোলন শুরু করেছে জনগণ— এমন দাবিতে সামাজিকমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট-চেক অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিটি ভিত্তিহীন। ছবিটিতে নরেন্দ্র মোদি কিংবা ভারতের কোনো আন্দোলনের দৃশ্য নেই; এটি মূলত স্পেনের রাজধানী মাদ্রিদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের বিরুদ্ধে হওয়া একটি বিক্ষোভের ছবি।
কী দাবি করা হচ্ছে?
ফেসবুকের ‘Facebook Friends & Family In Bangladesh’ নামের একটি গ্রুপ থেকে গত ৮ অক্টোবর একটি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়— ‘ইন্ডিয়াতে আবার মোদি বিরোধী আনদোলন। এবার মোদিকে পদত্যাগে বাধ্য করবে জনগণ’। শেয়ার করা ছবিটিতে রাস্তায় অজস্র মানুষের বড় জমায়েত দেখতে পাওয়া যায়। সেখানে একটি সাদা ব্যানারে লেখা ছিল— ‘PEDRO SÁNCHEZ A PRISIÓN’ (পেদ্রো সানচেজের জেল চাই)। এছাড়া আন্দোলনকারীদের হাতে অনেক ব্যক্তিকে লাল এবং হলুদ রঙের পতাকা উঁচিয়ে ধরতে দেখা যায়। এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত ছবিটি ২০৮ বার শেয়ার হয় এবং ১ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। পরবর্তীতে একই ক্যাপশন ও ছবি আরও কিছু আইডি ও পেজ থেকেও ছড়াতে দেখা যায়।

আসল ঘটনা কী?
ছবির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে স্পেনের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘এল মুন্দো’ (El Mundo)-এর ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন সামনে আসে। প্রতিবেদনটির শিরোনাম ছিল— ‘মাদ্রিদের কেন্দ্রস্থলে অবস্থিত সিবেলেস স্কয়ারের পুরো এলাকা এখন সিউতার সমর্থনে লোকারণ্য। এই স্বায়ত্তশাসিত শহরটির সুরক্ষায় ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে সেখানে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছেন। আজকের এই বিশাল জমায়েতের অন্যতম জনবহুল এলাকাটি আকাশ থেকে ঠিক এভাবেই দেখা যাচ্ছে’ (বাংলা অনুবাদ)। ওই ভিডিও প্রতিবেদনের ৯ সেকেন্ডের ফ্রেমটির সাথে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটির শতভাগ মিল পাওয়া যায়।

প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, ঘটনাটি কেন্দ্র করে একাধিক সংবাদমাধ্যম ও সংবাদসংস্থায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ২ সেপ্টেম্বর মাদ্রিদ সিটি স্কয়ারে স্পেনের অধীনস্থ ভূখণ্ড সিউতায় ছিটমহলে হাজার হাজার অভিবাসীর প্রবেশের ঘটনাকে নিয়ে সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। মানুষ সিউতার বাসিন্দাদের সমর্থনে রাস্তায় নেমেছে। স্পেনের বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বিরুদ্ধে সিউতার বাসিন্দাদের বের করার অভিযোগ তুলেছে, অন্যদিকে সরকারের দাবি ডানপন্থী দলগুলো এই সংকটকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।

উল্লেখ্য, ভারতে সাম্প্রতিক সময়ে মোদিবিরোধী বিক্ষোভের খবর থাকলেও, প্রচারিত ছবির সাথে তার কোনো সম্পর্ক নেই। দেশটির ভোটার তালিকা সংশোধন বিতর্ককে কেন্দ্র করে সম্প্রতি ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তারই ধারাবাহিকতায় আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে নতুন বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি।

অতএব, সামাজিক মাধ্যমে প্রচারিত ছবিটি ভারতের মোদিবিরোধী আন্দোলনের কোনো দৃশ্য নয়। স্পেনের সেউতায় অভিবাসী সংকটের জেরে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বিরুদ্ধে হওয়া স্প্যানিশ আন্দোলনকারীদের একটি পুরোনো ছবিকে ভারতের ভারতের মোদিবিরোধী আন্দোলনের দাবি করে প্রচার চালানো হচ্ছে।

মোদিবিরোধীআন্দোলননরেন্দ্র মোদিমাদ্রিদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?