Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

চার বছরের মধ্যে স্বাধীনতা দিবসে সংক্ষিপ্ত ভাষণ মোদির

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৪:৪২
চার বছরের মধ্যে স্বাধীনতা দিবসে সংক্ষিপ্ত ভাষণ মোদির

দিল্লির লালকেল্লায় ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : রয়টার্স

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে শনিবার দিল্লির লালকেল্লা থেকে ৭৫ মিনিটের ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত চার বছরের মধ্যে এটি তার সবচেয়ে সংক্ষিপ্ত স্বাধীনতা দিবসের ভাষণ। মোদির স্বাধীনতা দিবসের ভাষণের ইতিহাসে এটি চতুর্থ সংক্ষিপ্ততম।

গত বছর ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে ১০৩ মিনিটের ভাষণ দিয়েছিলেন মোদি। এর আগে ২০২৪ সালে ৯৮ মিনিটের ভাষণ দিয়ে নিজের রেকর্ড ভেঙেছিলেন তিনি। ২০২৪ সালের আগে তার সবচেয়ে দীর্ঘ ভাষণ ছিল ২০১৬ সালে, ৯৬ মিনিটের। আর সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণটি ছিল ২০১৭ সালে, ৫৬ মিনিটের।

শনিবার লালকেল্লার প্রাচীর থেকে দেওয়া ভাষণে মোদি বলেছেন, ‘আজ আমরা ৮০তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছি। নতুন সংকল্প নিয়ে পুরো দেশ এগিয়ে যাচ্ছে। এই দিনে মহাত্মা গান্ধীসহ সব স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানাই।’

তিনি আরও বলেছেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন। স্বাধীনতার পর এই প্রথম লালকেল্লার প্রাচীর থেকে বন্দে মাতরমের ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে। আজ প্রতিটি হৃদয়ে বন্দে মাতরমের ধ্বনি অনুরণিত হচ্ছে। প্রতিটি ঘরে তেরঙ্গা উড়ছে এবং মানুষের মনে জায়গা করে নিয়েছে।’

দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতিও সমবেদনা জানিয়েছেন মোদি। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট ও দুর্ভোগ সরকার বুঝতে পারছে এবং পুরো দেশ তাদের পাশে রয়েছে।

ভারতের অর্থনৈতিক অগ্রগতির কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, একসময় ভারতকে ‘ভঙ্গুর পাঁচ’ অর্থনীতির একটি হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু মাত্র ১২ বছরে দেশটি বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধিশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে।

মোদি বলেছেন, স্বাধীনতার পর ভারতের বড় স্বপ্ন ছিল, কিন্তু কাঙ্ক্ষিত গতিতে অগ্রগতি হয়নি। এখন দেশ অভূতপূর্ব গতি ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে। ১৪০ কোটি মানুষের সংকল্পকে কোনো শক্তিই থামাতে পারবে না বলেও তিনি মন্তব্য করেছেন।

তিনি আরও বলেছেন, ভারতের স্বপ্ন ও সংকল্প বড় হতে হবে। ২০৪৭ সালের মধ্যে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য পূরণে তিনি কাজ করবেন। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ যখন উন্নত রাষ্ট্রে পরিণত হবে, তখন বিশ্বকে ভারতের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবারের ভাষণটি ছিল লালকেল্লা থেকে মোদির টানা ১৩তম স্বাধীনতা দিবসের ভাষণ। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছিলেন তিনি। সেই ভাষণ স্থায়ী হয়েছিল ৬৫ মিনিট।

২০১৫ সালে তার ভাষণ ছিল ৮৮ মিনিটের। ২০১৮ সালে ৮৩ মিনিট এবং ২০১৯ সালে প্রায় ৯২ মিনিট ভাষণ দিয়েছিলেন তিনি।

গত বছর টানা ১২টি ভাষণ দিয়ে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণের ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর রেকর্ড ছাড়িয়েছিলেন মোদি। এখন তার সামনে রয়েছেন শুধু জওহরলাল নেহরু, যিনি টানা ১৭টি স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দিয়েছিলেন।

স্বাধীনতা দিবসের সবচেয়ে দীর্ঘ ভাষণের রেকর্ড নেহরুর। ১৯৪৭ সালে তিনি ৭২ মিনিট ভাষণ দিয়েছিলেন। এরপর ইন্দ্রকুমার গুজরালের ১৯৯৭ সালের ৭১ মিনিটের ভাষণ রয়েছে।

অন্যদিকে সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণের রেকর্ড নেহরু ও ইন্দিরা গান্ধীর। ১৯৫৪ সালে নেহরু এবং ১৯৬৬ সালে ইন্দিরা গান্ধী ১৪ মিনিট করে ভাষণ দিয়েছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অটল বিহারি বাজপেয়িও তুলনামূলক সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। ২০১২ ও ২০১৩ সালে মনমোহনের ভাষণ ছিল যথাক্রমে ৩২ ও ৩৫ মিনিটের। আর ২০০২ ও ২০০৩ সালে বাজপেয়ির ভাষণ ছিল ২৫ ও ৩০ মিনিটের।

সূত্র : দ্য হিন্দু  

ভারতনরেন্দ্র মোদিভারতের স্বাধীনতা দিবসের ভাষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!