Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুলের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৬:২০
শেয়ার করুন:
মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুলের

ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে আড়ি পাতছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। অনলাইনে শুক্রবার এক প্রশ্নোত্তর পর্বে নিজের ফোন তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সব প্রমাণ তার ফোনেই রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ইস্যুতে মোদিকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জও আবার জানিয়েছেন তিনি।

ফোন হাতে নিয়ে রাহুল বললেন, ‘প্রমাণ এই ফোনেই আছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।’

তবে ফোনে আড়ি পাতার অভিযোগের পক্ষে ওই প্রশ্নোত্তর পর্বে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি বিরোধীদলীয় নেতা।

ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ শিরোনামের ওই প্রশ্নোত্তর পর্বে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি প্রকাশ্য বিতর্কের দাবিও পুনর্ব্যক্ত করেন।

এর আগেও ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। তার দাবি ছিল, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে তার এবং আরও অনেক রাজনীতিকের ফোনে নজরদারি করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সংস্থাগুলো তাদের ফোনে আড়ি পাতার সুযোগ পেয়েছে।

২০২৩ সালে রাহুল অভিযোগ করেছিলেন, ‘আমার নিজের ফোনেও পেগাসাস ছিল। অনেক রাজনীতিকের ফোনেই পেগাসাস রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা আমাকে ফোন করে বলেছেন, ফোনে কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকতে। কারণ, আমরা সবকিছু রেকর্ড করছি।’

আরও পড়ুন

নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ রাহুল গান্ধীর

০৫ নভেম্বর ২০২৬

তবে কেন্দ্রীয় সরকার এসব অভিযোগ অস্বীকার করেছিল।

রাহুল শুক্রবার আবারও বলেন, মুখোমুখি বিতর্ক হলেই কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন আর কে দেশবিরোধী, তা চূড়ান্তভাবে প্রমাণিত হবে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবারের বক্তব্যের মধ্য দিয়ে ১২ দিনের মধ্যে সপ্তমবারের মতো প্রকাশ্যে মোদিকে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন রাহুল।

কংগ্রেসের এ নেতা বারবার নির্বাচনী প্রক্রিয়া, বিদেশি প্রভাব ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রকাশ্য আলোচনার দাবি জানিয়ে আসছেন।

তবে বিজেপি নেতারা রাহুলের বিতর্কের আহ্বান বারবার প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এড়িয়ে যান রাহুল।

এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রশ্ন তুলেছিলেন, আলোচনার জন্য সংসদ থাকার পরও কেন রাহুল প্রধানমন্ত্রীকে আলোচনার স্থান বেছে নিতে বলছেন।


সূত্র: এনডিটিভি

নরেন্দ্র মোদিরাহুল গান্ধীআড়ি পাতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত