ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে আড়ি পাতছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। অনলাইনে শুক্রবার এক প্রশ্নোত্তর পর্বে নিজের ফোন তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সব প্রমাণ তার ফোনেই রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ইস্যুতে মোদিকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জও আবার জানিয়েছেন তিনি।ফোন হাতে নিয়ে রাহুল বললেন, ‘প্রমাণ এই ফোনেই আছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।’তবে ফোনে আড়ি পাতার অভিযোগের পক্ষে ওই প্রশ্নোত্তর পর্বে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্...