নির্বাচন কমিশনকে ঘিরে আন্দোলনের আঁচ আরও বাড়ল দিল্লিতে। ভারতের বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোটের বৈঠক ও মধ্যাহ্নভোজের পর একসঙ্গে জন্তর মন্তরের উদ্দেশে রওনা দিয়েছেন সংসদ সদস্যরা। রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রিয়ঙ্কা গান্ধীসহ একাধিক বিরোধী নেতা ইতিমধ্যেই বাসে করে নির্ধারিত প্রতিবাদস্থলের দিকে রওনা হয়েছেন।বৈঠক শেষে রাহুল গান্ধী আবারও মোদি, অমিত শাহ ও মোহন ভাগবতের সমালোচনা করে বলেন, ‘এরা দেশের গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে। জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করে করতেই হবে।’নির্বাচন কমিশনের কার্য...