Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

যৌন হয়রানির অভিযোগ তোলা সাংবাদিকের বিরুদ্ধেই এবার মামলা দিল্লি পুলিশ কর্মকর্তার

agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ২২:৫০
যৌন হয়রানির অভিযোগ তোলা সাংবাদিকের বিরুদ্ধেই এবার মামলা দিল্লি পুলিশ কর্মকর্তার

এসিপি বিবেক ভগত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে এক নারী সাংবাদিকের ওপর যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ উঠেছিল সহকারী পুলিশ কমিশনার (এসিপি) বিবেক ভগতের বিরুদ্ধে। এবার ওই সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভগত।

তার দাবি, ওই সাংবাদিক ও অন্যরা তাকে জাতপাত নিয়ে কটূক্তি করেছেন। তাকে যৌন নিপীড়ক হিসেবে তুলে ধরে ওই সাংবাদিক এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকার মতো ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে যে অভিযোগ ছড়িয়েছেন, তাতে তার সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি তার।

এ ঘটনায় দায়ের করা এফআইআরে সিজেপির প্রতিষ্ঠাতা ও মুখপাত্রদের নামও রয়েছে।

এফআইআরে বলা হয়েছে, গত ৩ অক্টোবর জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভের সময় যন্তর মন্তরে দায়িত্ব পালন করছিলেন ভগত। অভিযোগ অনুযায়ী, বুটা সিং গোলচত্বরের কাছে প্রকাশ্যে ওই নারীকে তার জাতপাত নিয়ে অবমাননাকর মন্তব্য করতে শোনেন তিনি। ওই নারী তার এসিপি পদে নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন। ভগত তার অভিযোগে বলেছেন, তিনি মন্তব্যগুলো উপেক্ষা করে দায়িত্ব পালন করতে থাকেন।

পরে বেলা ৩টার দিকে বিক্ষোভকারীদের সামলানো ও আটক করার সময় ওই নারী এসিপির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। ভগতের দাবি, ওই সাংবাদিক ও তার সহকর্মীরা বারবার তাকে ঘিরে ধরেন, এতে তার সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়। সেদিন সন্ধ্যায় ওই নারী ও অন্যরা পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভ করেন। তারা ভগতের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাকে যৌন নিপীড়ক ও সম্ভাব্য ধর্ষক বলে আখ্যা দেন বলে অভিযোগ করেছেন তিনি।

ভগতের অভিযোগ, ওই সাংবাদিক এবং সিজেপির কয়েকজন সদস্য এক্স ও ইনস্টাগ্রামে একই ধরনের অভিযোগসংবলিত পোস্ট ও রিল ছড়িয়ে দেন।

আরও পড়ুন

জাতীয় পতাকা হাতে ১৬ অক্টোবর দিল্লিতে মিছিলের ডাক অভিজিৎ দিপকের

১৪ অক্টোবর ২০২৬

তিনি দাবি করেন, জাতপাত নিয়ে কটূক্তি, পরবর্তী সময়ে প্রকাশ্যে তার বিরুদ্ধে অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন এবং তার সুনাম ক্ষুণ্ন হয়েছে।

এফআইআরে এসিপি ভগত উল্লেখ করেছেন, যৌন নিপীড়নের অভিযোগ তুলে ওই সাংবাদিক যে অভিযোগ দায়ের করেছিলেন, তা দিল্লি পুলিশের অপরাধ শাখায় পাঠানো হয়েছে এবং সেটির তদন্ত চলছে।

ভগতের দায়ের করা এফআইআরটি তফসিলি জাতি ও তফসিলি জনজাতি (নির্যাতন প্রতিরোধ) আইনের অধীনে নথিভুক্ত হয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া ও মানহানিসংক্রান্ত ধারাও যুক্ত করা হয়েছে।

এসিপির বিরুদ্ধে ওই সাংবাদিক অভিযোগ তোলার কয়েক দিন পরই ড্যানিপস ক্যাডারের ১২ জন কর্মকর্তার সঙ্গে ভগতকেও সাময়িকভাবে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। দিল্লি সরকার জানিয়েছে, অভিযোগ ওঠার আগেই পদোন্নতির প্রস্তাবটি শুরু হয়েছিল। তবে পরে পদোন্নতির সিদ্ধান্ত স্থগিত রাখা হয়।

সূত্র: এনডিটিভি

দিল্লিবিক্ষোভযৌন হয়রানিদিল্লি পুলিশসাংবাদিকমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী