ড্রোন ও এর যন্ত্রাংশ আমদানিতে শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আগামী ২১ দিনের মধ্যে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। ট্রাম্প প্রশাসন বলছে, ড্রোনের জন্য অন্য দেশের ওপর ‘অতিরিক্ত নির্ভরশীল’ যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সই করা এক ঘোষণাপত্রে বলা হয়েছে, নির্দিষ্ট আকার ও সক্ষমতার ড্রোনের ওপর ১০০ শতাংশ মূল্যভিত্তিক শুল্ক আরোপ করা হয়েছে। ছোট ড্রোনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজ আরও জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, লিচেনস্টা...