এই বিশ্বকাপকে ধরা হচ্ছিল জিয়ান্নি ইনফান্তিনোর ক্যারিয়ারের সবচেয়ে
বড় সাফল্য। একই সঙ্গে কি এটাকে দুর্ভাগ্যের প্রতীকও বলা যায়! ফোলারিন বালোগানের লাল
কার্ডকে সূচনা ধরলে তো তাই দাঁড়ায়। এর পর থেকেই নানা বিতর্কে টালমাটাল ফিফায় ইনফান্তিনোর
ভবিষ্যৎ। কয়েক সপ্তাহ ধরে যা চলছে, বিশ্ব ফুটবলের মহীরুহের বিদায়ঘণ্টা বাজার উপক্রম
হয়েছে। তিনিও লড়ছেন, এদিক-ওদিক থেকে শুভার্থীরাও তার পক্ষাবলম্বন করছেন। কিন্তু বিরোধী
শিবিরকেই এখনো শক্তিশালী দেখাচ্ছে। এখন সময়ের হাতেই তার নিয়তি। তবে কী এমন হলো, যাতে
নড়ে গেল ফিফার ইতিহাসে...